Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬

হার সত্ত্বেও ব্রোঞ্জ জয়ের আশা জিইয়ে সানিয়া-বোপান্নাদের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিওতে সানিয়া-বোপান্না জুটির ব়্যাকেটে ভর করে সোনা বা রূপো জয়ের যে স্বপ্ন দেখছিল ভারত, তাতে ইতি পড়ল৷ মিক্সড ডাবলস সেমিতে ভেনাস উইলিয়ম- রাজীব রাম জুটির কাছে হেরে গেলেন তাঁরা৷ তবে এখনও ব্রোঞ্জ পদকের আশা জিইয়ে আছে৷ ওলিম্পিকের ইতিহাসে টেনিসে এযাবৎ একটিই পদক জিতেছে ভারত৷ আটলান্টা ওলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন লিয়েন্ডার পেজ৷ সানিয়া-বোপান্না জুটি … <p class="link-more"><a href="https://staging.sangbadpratidin.in/sports/after-losing-mixed-doubles-semis-sania-mirza-rohan-bopanna-to-fight-for-bronze/pid/15264/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "হার সত্ত্বেও ব্রোঞ্জ জয়ের আশা জিইয়ে সানিয়া-বোপান্নাদের"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৭:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৭:৫৮

options
link
হার সত্ত্বেও ব্রোঞ্জ জয়ের আশা জিইয়ে সানিয়া-বোপান্নাদের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিওতে সানিয়া-বোপান্না জুটির ব়্যাকেটে ভর করে সোনা বা রূপো জয়ের যে স্বপ্ন দেখছিল ভারত, তাতে ইতি পড়ল৷ মিক্সড ডাবলস সেমিতে ভেনাস উইলিয়ম- রাজীব রাম জুটির কাছে হেরে গেলেন তাঁরা৷ তবে এখনও ব্রোঞ্জ পদকের আশা জিইয়ে আছে৷

ওলিম্পিকের ইতিহাসে টেনিসে এযাবৎ একটিই পদক জিতেছে ভারত৷ আটলান্টা ওলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন লিয়েন্ডার পেজ৷ সানিয়া-বোপান্না জুটি ভারতকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছিল৷ কিন্তু ব্যর্থ হল ভারতীয় টেনিস জুটি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভেনাস-রাজীব জুটির বিরুদ্ধে এদিন গোড়াতে দাপট দেখিয়েছিলেন সানিয়া-বোপান্নারা৷ প্রথম সেট জিতেও নেন তাঁরা৷ তবে দ্বিতীয় সেট থেকেই শুরু হয় বিপর্যয়৷ শেষমেশ ৬-২,২-৬,৩-১০ –এ ম্যাচ পকেটে পুরে নেন ভেনাসরা৷

সেমিতে ছিটকে যাওয়ার ফলে সোনা বা রূপো জয়ের আশা ফুরোল ভারতের৷ তবে ব্রোঞ্জ জয়ের আশা এখনও জিইয়ে আছে৷ তৃতীয় স্থানের দাবিদার হিসেবে এখনও প্লে-অফ খেলার সুযোগ পাবেন তাঁরা৷ দেশের জন্য ব্রোঞ্জ জিততে চেক প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হবেন সানিয়ারা৷

 

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.