Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ১৩ জুলাই ২০২৬

জামাইয়ের শখ জানেন, বিরাটকে অন্যরকম উপহার শ্বশুরের

কী উপহার পেলেন কোহলি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৮:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৮:২৩

options
link
জামাইয়ের শখ জানেন, বিরাটকে অন্যরকম উপহার শ্বশুরের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার বিয়ের পর কেটে গিয়েছে প্রায় দু’মাস। কিন্তু এখনও তাঁদের নিয়ে চর্চা চলছে একইভাবে। যদিও বিরাট এখন দক্ষিণ আফ্রিকাতে খেলা নিয়ে ব্যস্ত আর অনুষ্কা ব্যস্ত তাঁর পরবর্তী ছবি ‘পরি’-র প্রমোশনে। কিন্তু এই সব কিছুর মাঝেই হঠাৎ সম্পর্কের পাঠ দিতে অনুষ্কার বাবা বিরাটকে উপহার দিয়ে বসলেন একটি গোটা কবিতার বই। কিন্তু কেন এমন কাজ করলেন তিনি?

সূত্রের খবর, কয়েকদিন আগে অনুষ্কার বাবা অজয় শর্মা এবং মা অসীমা শর্মা একটি কবিতার বইয়ের উদ্বোধন অনুষ্ঠানে গিয়েছিলেন। আর সেখানে বইটি উদ্বোধন করতে উপস্থিত ছিলেন স্বয়ং কবি তেজস্বিনী দেবী নায়েক। ‘স্মোক এন্ড হুইস্কি’ নামক এই বইটি হাতে পাওয়ার পর অনুষ্কার বাবা অজয়বাবু বইয়ের ৪২টি কবিতা পড়ে এতটাই আপ্লুত হয়ে যান যে, তিনি কবি তেজস্বিনীর কাছ থেকে অটোগ্রাফ করা একটি বই তাঁর জামাই বিরাটের জন্য চেয়ে নেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Anushka

বিরাট এবং অনুষ্কার কবিতা প্রীতির কথা অনেকেই জানেন। মাসকয়েক আগে ইটালিতে যখন তাঁরা বিয়ে করতে যান, তখন সেখানে সব নিমন্ত্রিতদের তাঁরা রিটার্ন গিফট হিসেবে সুফি কবি রুমি’র লেখা একটি কবিতার বই উপহার দিয়েছিলেন। সম্ভবত সেই কথা মাথায় রেখেই অনুষ্কার বাবা বিরাটের জন্য এই উপহার এনেছেন।

[যৌন হেনস্তা করেছিলেন জিতেন্দ্র, বিস্ফোরক অভিযোগ অভিনেতার ভাইঝির]

২০১৭ সালের ডিসেম্বর মাসে গোপনে ইটালির আঙুর খেতের মধ্যে একটি রিসর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিরাট এবং অনুষ্কা। তাঁদের বিয়ের ছবি যখন সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হতে শুরু করে, তখন সেই ছবি নিয়ে উত্তেজিত হয়ে ওঠেন নেটিজেনরা।বলিউডের খ্যাতনামা পরিচালক করণ জহর পর্যন্ত তাঁদের ছবি দেখে বলেছিলেন, ‘আমি জানি না ওদের মধ্যে প্রেমের গভীরতা কতটা, কিন্তু ছবিগুলো দেখে ওদের ভীষণ সুখী বলে মনে হচ্ছে আমার।’ কিন্তু তাঁদের সুখের রহস্য যে এভাবে সাহিত্য-প্রেমে মিলেমিশে আছে তা বোধহয় তখনও নজরে পড়েনি সকলের। কিন্তু বিয়ের রিটার্ন গিফটের ঘটনা সামনে আসা আর তারপর অনুষ্কার বাবার নতুন জামাইয়ের জন্য এই অপূর্ব উপহারই প্রমাণ করে দেয় দুটি মনের মিলনের পিছনে সাহিত্যই রয়েছে মুখ্য ভূমিকায়। অন্তত এমনটাই বলছেন তাঁদের পরিচিতজনরা।

[খিলজির চরিত্র পেলে রণবীরের থেকে ভাল অভিনয় করতাম: শাহিদ ]

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.