Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

প্রকাশ্যে শ্লীলতাহানির চেষ্টা, কিশোরীদের সম্ভ্রম বাঁচালেন ভারতীয় অ্যাথলিট

পুলিশের ঢিলেমিতে বেশ অসন্তুষ্ট পুণিয়া৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০১৭, ১৮:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩, ২০১৭, ১৮:৫৬

options
link
প্রকাশ্যে শ্লীলতাহানির চেষ্টা, কিশোরীদের সম্ভ্রম বাঁচালেন ভারতীয় অ্যাথলিট zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুরু মাঠের লড়াই জিতে শুধু যে দেশকে সোনা এনে দেন এমনটা নয়, মাঠের বাইরেও তিনি ‘হিরো’৷ সে কথাই প্রমাণ করে দিলেন ভারতীয় অ্যাথলিট কৃষ্ণা পুণিয়া৷ তাঁর সাহস এবং তৎপরতায় সম্মান রক্ষা হল দুই কিশোরীর৷

রাজস্থানের চুরু গ্রাম দিয়ে গাড়ি করে ফিরছিলেন ২০১০ কমনওয়েলথ গেমসে সোনাজয়ী কৃষ্ণা৷ স্থানীয় রেলগেটের সামনে গাড়ি থামিয়ে অপেক্ষা করার সময় হঠাৎই তাঁর চোখে পড়ে, তিনজন যুবক মিলে দু’টি কিশোরীর শ্লীলতাহানির চেষ্টা করছে৷ সাত-পাঁচ না ভেবে তাদের আটকাতে সঙ্গে সঙ্গে এগিয়ে যান তিনি৷ কৃষ্ণাকে তেড়ে আসতে দেখে মোটরবাইকে চেপে সেখান থেকে চম্পট দেয় ওই তিনজন৷ যদিও একজনকে বাইক থেকে টেনে ফেলে দেন ভারতীয় ডিসকাস থ্রোয়ার৷ তিনি বলেন, “দূর থেকে নজরে পড়ে দু’জন কিশোরীকে তিনজন মিলে হেনস্তা করার চেষ্টা করে চলেছে৷ মনে হল, ওরা তো আমার বোনও হতে পারত৷ তাই সাহায্যের জন্য এগিয়ে গিয়েছিলাম৷”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিযুক্ত ওই যুবককে আটকে রেখে পুলিশে ফোন করেন তিনি৷ তবে পুলিশের ঢিলেমিতে বেশ অসন্তুষ্ট পুণিয়া৷ বিরক্ত অ্যাথলিট বলেন, “মাত্র দু’মিনিটের দূরত্বেই রয়েছে থানা৷ তা সত্ত্বেও পুলিশকে একাধিকবার ফোন করার পর তারা ঘটনাস্থলে উপস্থিত হয়৷” স্বাভাবিকভাবেই মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন ৩৯ বছরের অ্যাথলিট৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.