Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

ফের বাইশ গজে প্রাণ হারাল ক্রিকেটার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মৃত্যুর ছায়া পড়ল বাইশ গজে৷ খেলার মাঝেই প্রাণ হারালেন বাংলাদেশের এক তরুণ ক্রিকেটার৷ পুলিশ সূত্রে খবর, চট্টগ্রামে খেলা চলার সময় এক ক্ষিপ্ত ব্যাটসম্যানের ছোড়া উইকেটের আঘাতে মৃত্যু হয় ১৪ বছরের ফায়সাল হুসেনের৷ আতঙ্কে মাঠের মধ্যে শুয়ে পড়লেন ক্রিকেটাররা, তারপর…? স্থানীয় একটি ম্যাচে ব্যাটিং করছিল এক তরুণ৷ আম্পায়ার তাঁকে আউট ঘোষণা … <p class="link-more"><a href="https://staging.sangbadpratidin.in/sports/bangladesh-cricketr-murderd-during-on-field-brawl/pid/45894/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "ফের বাইশ গজে প্রাণ হারাল ক্রিকেটার"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০১৭, ১০:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৬, ২০১৭, ১০:১৭

options
link
ফের বাইশ গজে প্রাণ হারাল ক্রিকেটার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের মৃত্যুর ছায়া পড়ল বাইশ গজে৷ খেলার মাঝেই প্রাণ হারালেন বাংলাদেশের এক তরুণ ক্রিকেটার৷ পুলিশ সূত্রে খবর, চট্টগ্রামে খেলা চলার সময় এক ক্ষিপ্ত ব্যাটসম্যানের ছোড়া উইকেটের আঘাতে মৃত্যু হয় ১৪ বছরের ফায়সাল হুসেনের৷

আতঙ্কে মাঠের মধ্যে শুয়ে পড়লেন ক্রিকেটাররা, তারপর…?

স্থানীয় একটি ম্যাচে ব্যাটিং করছিল এক তরুণ৷ আম্পায়ার তাঁকে আউট ঘোষণা করায় মেজাজ হারায় তরুণটি৷ ক্ষিপ্ত হয়ে ছুড়ে মারে উইকেট৷ দুর্ভাগ্যজনকভাবে, তাতেই মাথায় গুরুতর আঘাত পেয়ে লুটিয়ে পড়ে ফায়সাল৷ তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি হাসপাতালে৷ সেখানে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা৷ এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ব্যাটসম্যানটিকে৷ তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ আনা হয়েছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, গতবছর ঢাকায় খেলা নিয়ে এক বচসার জেরে এক উইকেট দিয়ে পিটিয়ে খুন করা হয়েছিল আরও এক ক্রিকেটারকে৷

ট্রাম্পের তাড়ায় সফরের মাঝেই বাড়ি ফিরলেন পাক বংশোদ্ভূত মার্কিন ক্রিকেটার

জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ এই ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.