Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

প্যারালিম্পিয়ানদের জন্য বিশেষ যোজনার ঘোষণা মোদির

প্যারালিম্পিয়ান দীপা মালিকের একটা কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন ছুঁয়ে গিয়েছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৮:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৮:০৪

options
link
প্যারালিম্পিয়ানদের জন্য বিশেষ যোজনার ঘোষণা মোদির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারালিম্পিয়ান দীপা মালিকের একটি কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন ছুঁয়ে গিয়েছে৷  রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানের মাধ্যমে আম আদমিকে সে কথাই জানালেন তিনি৷ দেশে ফেরার পর শটপাটে রুপো জয়ী দীপা বলেছিলেন, “এই পদক জিতে আমি প্রতিবন্ধকতাকেই হারিয়ে দিয়েছি৷” কথাটা বারবার কানে বাজছে মোদির৷ আর তাই প্যারালিম্পিয়ানদের নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু করলেন তিনি৷

রিওর মাটিতে সানিয়া মির্জা, যোগেশ্বর দত্ত, জীতু রাইদের পিছনে ফেলে দিয়েছেন দীপা মালিক, দেবেন্দ্র ঝাঝারিয়া, মারিয়াপ্পান থাঙ্গাভেলুরা৷ ওলিম্পিকের মঞ্চে তাঁরা যা করতে পারেননি, প্যারালিম্পিয়ানরা সেটাই করে দেখিয়েছেন৷ এদিন ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী প্যারালিম্পিয়ানদের সাফল্যের প্রশংসা করে বলেন, “তিনজন মহিলা অ্যাথলিট-সহ মোট ১৯ জন এবারের প্যারালিম্পিকে অংশ নিয়েছিলেন৷ আর তাতে পদক এসেছে চারটি৷ তাদের অনেক শুভেচ্ছা জানাই৷ এবার প্যারালিম্পিয়ানদের উন্নত পরিকাঠামো ও খেলা সংক্রান্ত সবরকম সুবিধা দেওয়ার জন্য নতুন কোনও যোজনার পরিকল্পনা করা হবে৷”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

১২ বছর পর দ্বিতীয়বার জ্যাভলিন থ্রোয়ে দেশকে সোনা এনে দিয়েছেন দেবেন্দ্র৷ তাঁর মানসিকতার প্রশংসা করে মোদি বলেন, “একবার সোনা জয়ের ১২ বছর পর সোনা জেতাটা বেশ কঠিন কাজ৷ এত বছরে শরীর ও মানসিকতায় ক্ষয় ধরে৷ কিন্তু দেবেন্দ্রর সোনা সেসব ধারণা মিথ্যে প্রমাণ করে দিয়েছে৷” ভারতীয় প্যারালিম্পিয়ানদের পাশাপাশি রিওয় অংশ নেওয়া বাকি প্রতিযোগীদেরও তারিফ শোনা গেল মোদির মুখে৷ ১৫০০ মিটার টি ১২/১৩ ইভেন্টে ওলিম্পিয়ানরা যে সময়ে দৌড়ে সোনা রুপো ও ব্রোঞ্জ জিতেছিলেন, তার চেয়ে কম সময়ে দৌড় শেষ করেছেন প্যারালিম্পিয়ানরা৷ আর এখানেই চূড়ান্ত সফল এবারের প্যারালিম্পিক, মত মোদির৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.