Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

শীর্ষস্থান দখলের লড়াই, ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ‘লাস্ট বয়’ টালিগঞ্জ

শুরু থেকেই নামতে পারেন আমনা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০১৮, ১৩:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০১৮, ১৩:২৭

options
link
শীর্ষস্থান দখলের লড়াই, ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ ‘লাস্ট বয়’ টালিগঞ্জ zoom

স্টাফ রিপোর্টার: আজ কলকাতা লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে টালিগঞ্জ অগ্রগামীর বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের লিগ অভিযান শুরু হওয়ার কথা ছিল এই টালিগঞ্জের বিরুদ্ধেই। কিন্তু বৃষ্টির জন্য সেদিনের ম্যাচ বাতিল হয়ে যায়। আজ ফের ‘ঘরের ছেলে’ মনোরঞ্জন ভট্টাচার্যের দলের চ্যালেঞ্জের মুখে লাল-হলুদ শিবির। প্রথম ম্যাচে টালিগঞ্জের বিরুদ্ধে ইস্টবেঙ্গল যখন মুখোমুখি হয়েছিল, সেই অবস্থা থেকে এই মুহূর্তে কিছুটা ভাল অবস্থায় রয়েছে লাল-হলুদ। তবে সুভাষ এই মুহূর্তে উইনিং একাদশে কোনও পরিবর্তন আনতে চাইছেন না। যে কারণে সুস্থ হয়ে উঠলেও প্রথম একাদশে ডিকার সুযোগ পাওয়ার সম্ভবনা খুবই কম। রাখা হবে ১৮ তে। প্রয়োজনে পরে মাঠে নামতে পারেন। এদিকে, খেলার মতো ফিট হয়ে উঠলেও ট্রান্সফার ফি এখনও পুরনো ক্লাবে না পৌঁছনোয় আইআরিটিস পাচ্ছেন না জনি অ্যাকোস্টা। যে কারণে চাইলেও ডার্বির আগে ম্যাচ প্র‌্যাকটিস দেওয়া সম্ভব হচ্ছে না বিশ্বকাপারকে।

[মোহনবাগানে চূড়ান্ত ডামাডোল, বেতনের দাবিতে শংকরলালকে ঘেরাও ফুটবলারদের]

এদিকে বাতিল ম্যাচের আগে সুখবর এল টি়ডি সুভাষ ভৌমিকের জন্য। নতুন কোচ আলেকজান্দ্রো চলে এলেও ডার্বিতে সুভাষ ভৌমিকের হাতেই কোচিংয়ের দায়িত্ব রাখবে ইস্টবেঙ্গল। সেদিনকে কোচিং করানোর জন্য পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে সুভাষ ভৌমিককে।  একটা সময় ঠিক ছিল, স্প্যানিশ কোচ আলেকজান্দ্রোর হাতেই থাকবে ডার্বির ব্যাটন। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন কোচ যদি ডার্বির দু’দিন আগে শহরে এসে উপস্থিত হন, তাহলে মাত্র দু’দিনের দেখায় কীভাবে ডার্বিতে কোচিং করাবেন তিনি। যেরকম নিজের দলকে চিনবেন না। সেরকম প্রতিপক্ষ মোহনবাগান সম্পর্কেও কোনও ধারণা থাকবে না তাঁর। এই অবস্থায় শুধু শুধু তাঁর কাঁধে ডার্বির দায়িত্ব দেওয়া মানে শুরুতেই অযথা তাঁকে সমস্যায় ফেলে দেওয়া। আবার সুভাষের কোচিংয়ে লিগের শুরুর দিন থেকে দলটা খেলছে। তাই দলটার হাল হকিকত সব ভালভাবেই জানেন তিনি। এমনকী প্রতিপক্ষ মোহনবাগান সম্পর্কেও যাবতীয় তথ্য সংগ্রহ করে ফেলেছেন। তাই ডার্বিতে কোচিং করতে সুবিধেই হবে সুভাষের। এই অবস্থায় তঁার হাতে ডার্বির ব্যাটন দিলেই ক্লাবের ভাল হবে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[তারকা ফুটবলারের স্ত্রীর সঙ্গে উদ্যাম যৌনতায় লিপ্ত হয়েছিলেন মারাদোনা!]

টালিগঞ্জের বিরুদ্ধে যদি একান্তই দলে পরিবর্তন আনতে হয়, তাহলে একটা পরিবর্তন করেত পারেন তিনি। সামাদের জায়গায় প্রকাশ সরকার। আর প্রতিপক্ষ কোচ হিসেবে মনোরঞ্জন ভট্টাচার্য? সুভাষ বললেন, “মনোরঞ্জনকে নিয়ে ভাবার কিছু নেই। আমি যেমন ওকে নিয়ে ভাবছি। ও আমাকে নিয়ে ভাবছে।” তবে দলের খেলায় যে মারাত্মক খুশি সেরকম নয়। বললেন, “কোনও একটা স্পেলে দল ভাল খেলছে। কিন্তু টানা ৯০ মিনিট ধরে ভাল ফুটবল কিছুতেই হচ্ছে না।” এদিকে, প্রত্যাশা মতোই নাইজেরিয়ান ফুটবলার গাম্বোকে যে আনা হচ্ছে না, তা এদিন মেল করে সরকারি ভাবে জানিয়ে দেওয়া হল কোয়েসের পক্ষ থেকে। বলা হয়েছে, নাইজেরিয়ান ফুটবলারের সঙ্গে চুক্তি হয়ে গেলেও, ভিসা পেতে দীর্ঘ সময় লেগে যাবে বলে, ফুটবলারটির সঙ্গে চুক্তি ছিন্ন করে হল। ক্লাবের শীর্ষ কর্তা দেবব্রত সরকার বললেন, “আরও কয়েকজন ফুটবলারের সঙ্গে আলোচনা হচ্ছে। শীঘ্রই তাদের মধ্যে থেকে ফুটবলার বেছে নেওয়া হবে।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.