Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
East Bengal Cleiton Silva

ডার্বির সকালে শহরে ক্লেটন, বিকেলে কি লাল-হলুদ জার্সিতে নামবেন?

গতবার দুরন্ত ফর্মে ছিলেন ক্লেটন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৩, ১২:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৩, ১২:৪৩

options
link
ডার্বির সকালে শহরে ক্লেটন, বিকেলে কি লাল-হলুদ জার্সিতে নামবেন? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শহরে এসে গেলেন ইস্টবেঙ্গলের (East Bengal) ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভা (Cleiton Silva)। ডুরান্ড কাপের (Durand Cup) জন্য লাল-হলুদ ২৬ জনের যে দল পাঠিয়েছে, তাতে রয়েছেন ক্লেটন। কুয়াদ্রাত ব্রাজিলীয় স্ট্রাইকারের ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন, ডার্বি ম্যাচের দিন সকালে এলে তাঁকে ব্যবহারও করতে পারেন।

এখন দেখার লাল-হলুদের স্পেনীয় কোচ বিকেলে ব্যবহার করেন কিনা, তার হাতের অন্যতম সেরা অস্ত্রকে। ক্লেটন সম্পর্কে খোঁজখবর রাখছিলেন কুয়াদ্রাত। তিনি যে ফিট রয়েছেন, সেটাও জানিয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

[আরও পড়ুন: একরাশ ক্ষোভে দল ছাড়তে চাইছেন নীতীশ রানা! বেকায়দায় টিম ম্যানেজমেন্ট]

 

গতবার দুরন্ত ফর্মে ছিলেন ক্লেটন। ১২টি গোল করেছিলেন। একটা সময়ে সর্বোচ্চ গোলদাতার দৌড়েও ছিলেন। গতবারের তাঁর দুরন্ত পারফরম্যান্সের জন্য ক্লেটনের সঙ্গে একবছর চুক্তি বাড়ায় ইস্টবেঙ্গল। লাল-হলুদের বর্ষসেরা ফুটবলারও ক্লেটন। এবার ভিসা সমস্যার জন্য তাঁর শহরে পৌঁছতে দেরি হয়। অবশেষে তিনি এলেন। 

 

[আরও পড়ুন: ‘বিশ্বকাপ মাতাবে রোহিত’, হিটম্যানের জন্য শুভেচ্ছা যুবির]

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.