Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

যৌন নির্যাতনের অভিযোগ ক্রিকেট কোচের বিরুদ্ধে

উঠতি ক্রিকেটারের অভিযোগ, কোচিংয়ের বিরতিতে নিজের কোচিং রুমে তাকে ও আরও চারজনকে (যাদের বছর ১২ থেকে ১৬ বছরের মধ্যে) ডেকে পাঠাতেন তিনি৷ এবং সেখানেই তাদের ওপর যৌন নির্যাতনের চেষ্টা করতেন৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০১৮, ১৪:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১১, ২০১৮, ১৪:১২

options
link
যৌন নির্যাতনের অভিযোগ ক্রিকেট কোচের বিরুদ্ধে zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরুর কাজ শিষ্যকে সঠিক পথে পরিচালনা করা৷ কিন্তু রক্ষকই যখন ভক্ষক হয়ে ওঠেন, তখন শিষ্যদের থেকে দুনিয়ায় আর কেই-ই বা বেশি অসহায় হয়ে পড়েন৷ এবার বাইশ গজকে কলঙ্কিত করলেন এক কোচ৷ কোচের কাছে ক্রিকেট শিক্ষা নিতে কোচিং সেন্টার গিয়ে যৌন হেনস্তার শিকার হতে হয় পাঁচ কিশোরকে৷
হায়দরাবাদের একটি ক্রিকেট কোচিং সেন্টারের কোচ সালামের বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছে ১৬ বছরের এক শিক্ষানবিশ৷ মঙ্গলবার চন্দননগর থানায় কোচের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে সে৷ উঠতি ক্রিকেটারের অভিযোগ, কোচিংয়ের বিরতিতে নিজের কোচিং রুমে তাকে ও আরও চারজনকে (যাদের বছর ১২ থেকে ১৬ বছরের মধ্যে) ডেকে পাঠাতেন তিনি৷ এবং সেখানেই তাদের ওপর যৌন নির্যাতনের চেষ্টা করতেন৷
ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ও ৫১১ নম্বর ধারায় কোচের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে৷ পুলিশ সালামকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে৷ ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ৷

Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.