Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
Asia Cup Indian Squad

এশিয়া কাপে ভারতীয় দলে গুচ্ছ বদল! সুযোগ পেতে পারেন একাধিক ‘ব্রাত্য’ তারকা

সূর্য আনফিট হলে দলের অধিনায়ক কে হবেন?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৫, ১৬:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৮, ২০২৫, ১৬:০৩

options
link
এশিয়া কাপে ভারতীয় দলে গুচ্ছ বদল! সুযোগ পেতে পারেন একাধিক ‘ব্রাত্য’ তারকা zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শেষ মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে নাটকীয় প্রত্যাবর্তনের পর চাঙ্গা ভারতীয় দল। আপাতত মাস দু’য়েকের বিশ্রাম। তারপর সোজা নামতে হবে এশিয়া কাপে। টেস্ট থেকে সরাসরি টি-২০ ফরম্যাটে। স্বাভাবিকভাবে দলে একাধিক বদল আসতে চলেছে। শোনা যাচ্ছে, টি-২০ দলে এমন একাধিক তারকার কামব্যাক হতে পারে যারা দীর্ঘদিন টি-২০ খেলেননি।

শেষবার ভারত ফেব্রুয়ারি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ খেলেছিল। সেই ম্যাচে কোচ গম্ভীর তুলনায় তরুণ-আনকোরা মুখ দিয়ে দল সাজিয়েই ইংরেজদের পরাস্ত করেন। কিন্তু এরপর গত ছ’মাসে ভারতীয় ক্রিকেটে বহু বদল এসেছে। আস্ত একটা আইপিএল হয়ে গিয়েছে। একাধিক ক্রিকেটার ফর্ম ফিরে পেয়েছেন। বহু ক্রিকেটার হয়তো এখন আর ভালো ছন্দে নেই। সেই মতোই এশিয়া কাপের দল সাজানো হবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সূত্রের খবর, দীর্ঘদিন বাদে টিম ইন্ডিয়ার প্রত্যাবর্তন হতে পারে শ্রেয়স আইয়ার, যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিলের। শ্রেয়স এই মুহূর্তে শুধু ওয়ানডেতে নিয়মিত খেলেন। টেস্ট এবং টি-২০ দলে দীর্ঘদিন সুযোগ পাননি। সূত্রের দাবি, শ্রেয়সকে শুধু টি-২০ নয়, টেস্টেও ফেরানোর ব্যাপারে ভাবছেন নির্বাচকরা। সেই সঙ্গে দলে ফিরতে পারেন যশস্বী জয়সওয়াল এবং টেস্ট অধিনায়ক শুভমান গিলও। আসলে টি-টোয়েন্টি ফরম্যাটের নিয়মিত অধিনায়ক সূর্যকুমার যাদব এখনও ফিট নন। এশিয়া কাপের আগে তিনি মাঠে ফিরতে পারবেন কিনা সংশয় রয়েছে। সেক্ষেত্রে সূর্যর বদলে দলে ঢুকতে পারেন গিল। সূর্য ফিট হলে অবশ্য গিলের সম্ভাবনা কম।

হার্দিক পাণ্ডিয়া এবং অক্ষর প্যাটেল, দলের দুই অবিচ্ছেদ্য অংশ। এশিয়া কাপেও তাঁদের কেন্দ্র করেই দল সাজানো হবে। এর বাইরে ওয়শিংটন সুন্দর, কুলদীপ যাদবেরও টি-২০ দলে ফেরার সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, এশিয়া কাপেও খেলবেন না বুমরাহ। সেক্ষেত্রে পেস বিভাগে অর্শদীপ সিংয়ের সঙ্গে থাকতে পারেন হর্ষিত রানা। মহম্মদ সিরাজকেও বিশ্রাম দেওয়া হবে এশিয়া কাপে। সেক্ষেত্রে অন্য কোনও তরুণ পেসার সুযোগ পেতে পারেন। স্পিনারদের মধ্যে বরুণ চক্রবর্তীর খেলা নিশ্চিত। মিডল অর্ডারে রিঙ্কু সিং এবং তিলক বর্মার খেলাও কমবেশি নিশ্চিত। দলে থাকবেন সঞ্জু স্যামসনও। কেএল রাহুলকে নিয়েও ভাবনা চিন্তা করা হচ্ছে।

প্রশ্ন হচ্ছে, সূর্য আনফিট হলে দলের অধিনায়ক কে হবেন? সেক্ষেত্রে দৌড়ে রয়েছেন সহ-অধিনায়ক হার্দিক, অক্ষর প্যাটেলরা। আবার সদ্য টেস্টের দায়িত্ব পাওয়া শুভমান গিলকেও দায়িত্ব দেওয়া হতে পারে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.