Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
Ranji Trophy

রনজিতে অসমের সঙ্গেও ড্র, ৭ পয়েন্টের ম্যাচে ৩ পয়েন্ট জুটল বাংলার

এমন পয়েন্ট নষ্ট পরবর্তীতে ভোগাতে পারে বাংলাকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৯, ২০২৫, ১৭:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৯, ২০২৫, ১৭:৪১

options
link
রনজিতে অসমের সঙ্গেও ড্র, ৭ পয়েন্টের ম্যাচে ৩ পয়েন্ট জুটল বাংলার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহবাজ আহমেদ ও সুমন্ত গুপ্তর দূরন্ত ব্যাটিং। তারপর মহম্মদ সামির ‘আনপ্লেয়েবল’ স্পেল। সব মিলিয়ে কল্যাণীতে ৭ পয়েন্ট পাওয়ার স্বপ্ন নিয়েই বুধবার নেমেছিল বাংলা। কিন্তু সেই বহুপ্রতীক্ষিত ৭ উইকেট তুলতে ব্যর্থ হল বঙ্গ ব্রিগেডের বোলাররা। শেষ পর্যন্ত ম্যাচ বাঁচিয়ে নিল অসম। তবে প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে তিন পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হল অভিমন্যু ঈশ্বরণদের। 

প্রথম ইনিংসে অসম ২০০ রানে গুটিয়ে যাওয়ার পর বাংলা করে ৪৪২ রান। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে অসমের রান ৩ উইকেট হারিয়ে ৯৮। একটা সময় ৮ রানে ৩ উইকেট খুইয়ে প্রবল চাপে পড়ে যাওয়া অসমকে লড়াইয়ে ফেরান ডেনিশ দাস ও সুমিত ঘড়িগাঁওকরের ১১১ রানের জুটি। সকালে ডেনিশের (৭৩) উইকেট পান ঈশান পোড়েল। এরপর ম্যাচ বাঁচানোর পণ করেই ২২ গজ আঁকড়ে পড়েছিলেন ঘড়িগাঁওকর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২২২ বলে ৬৭ রান করা অসম অধিনায়ক ঘড়িগাঁওকরকে ফেরান শাহবাজ আহমেদ। তখন অসমের রান ৫/১৭৭। এরপর ঋতুরাজ বিশ্বাসকে (১৩) সঙ্গে নিয়ে ৪৩ রানের পার্টনারশিপ গড়েন শিবশংকর রায়। ঋতুরাজকেও ফেরান শাহবাজ। এর ১৪ ওভার পর ফের অসমের উইকেট পড়ে। রাহুল প্রসাদের বলে ফেরেন শিবশংকর। ঘটনাচক্রে এই ১৪ ওভারে মাত্র ১৮ রান তোলে উত্তর-পূর্বের দল। বোঝাই যাচ্ছে, রানের গতি কেমন ছিল।

শেষের দিকে আকাশ সেনগুপ্ত, আয়ুষ্মান মালাকারের উইকেটও শাহবাজ পেলেও কাঙ্ক্ষিত জয় আসেনি বাংলার। ন’নম্বরে নেমে ৬৮ বলে ২৩ রানে অপরাজিত থাকেন আবদুল আজিজ কুরেশি। ১১ নম্বরে নেমে ২৪ বল খেলে কোনও রান না করেই অপরাজিত থাকেন মুখতার হুসেন। অসমের রান যখন ২৮২ রানে ৯, খেলা শেষ ঘোষণা করেন আম্পায়াররা। অসম তখন ৪০ রানে এগিয়ে। দ্বিতীয় ইনিংসের শুরুতে দু’টি উইকেট তুলে নিলেও ২৭ ওভার হাত ঘোরালেও আর উইকেট পেলেন না মহম্মদ শামি। শাহবাজ ছাড়াও অন্য বোলাররাও প্রত্যাশামতো বোলিং করতে পারেননি। ত্রিপুরার সঙ্গেও সুবিধাজনক জায়গা থেকে ৩ পয়েন্ট খুইয়েছিল বাংলা। এবার আশা জাগিয়েও অসমের সঙ্গে ৭ পয়েন্টের এল না বাংলার ঝুলিতে। এমন পয়েন্ট নষ্ট পরবর্তীতে ভোগাতে পারে বাংলাকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.