Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Bengaluru

বেঙ্গালুরুতে সমর্থক-মৃত্যুতে সাসপেন্ড পুলিশ কমিশনার, গ্রেপ্তার হবেন আরসিবি কর্তারা!

কর্নাটকের রাজ্য ক্রিকেট কর্তাদেরও গ্রেপ্তারি নির্দেশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০২৫, ২৩:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৫, ২০২৫, ২৩:১৩

options
link
বেঙ্গালুরুতে সমর্থক-মৃত্যুতে সাসপেন্ড পুলিশ কমিশনার, গ্রেপ্তার হবেন আরসিবি কর্তারা! zoom
ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরসিবির জয়ের সেলিব্রেশনে পদপিষ্ট হয়ে সমর্থকদের মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ করলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সাসপেন্ড করলেন বেঙ্গালুরুর পুলিশ কমিশনারকে। পাশাপাশি বেঙ্গালুরু পুলিশের একাধিক শীর্ষকর্তাকেও বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, আরসিবির প্রতিনিধি, কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন কর্তাদের গ্রেপ্তার করার নির্দেশও দিয়েছেন তিনি। সেই সঙ্গে ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা অভিযুক্তদেরও গ্রেপ্তার করা হবে বলে জানিয়ে দিয়েছেন সিদ্দারামাইয়া।

তাঁকে বলতে শোনা গিয়েছে, ”এটি একটি নজিরবিহীন ঘটনা যেখানে ১১ জন প্রাণ হারিয়েছেন এবং ৩৭ জনেরও বেশি আহত হয়েছেন। আহতদের সকলকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হচ্ছে।” সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, হাই কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি জন মাইকেল ডি’কুনহার তত্ত্বাবধানে একটি কমিশনও গঠন করা হবে। সিদ্দারামাইয়া বলেছেন, ”আমরা মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়েছি যে জড়িত সংস্থাগুলির প্রতিনিধিদের গ্রেপ্তার করা হবে কর্তব্যে অবহেলার অভিযোগে।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, বুধবার বেঙ্গালুরুতে আরসিবির সেলিব্রেশনের সময় স্টেডিয়ামের বাইরে পদপিষ্ট হয়ে এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে আহতের সংখ্যা ৪৭ বলে জানা গেলেও সিদ্দারামাইয়ার দাবি সংখ্যাটা ৩৭। মর্মান্তিক এই ঘটনায় গোটা ক্রিকেট বিশ্ব স্তব্ধ। কর্নাটক সরকার পদপিষ্ট হওয়ার ঘটনায় যে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে সেই তদন্তের আওতায় আসছে আরসিবিও। তদন্তকারীদের প্রশ্ন, পুলিশের অনুমতি না পাওয়া সত্ত্বেও ফ্র্যাঞ্চাইজির সোশাল মিডিয়া পোস্টে কেন বিজয় মিছিলের কথা ঘোষণা করা হল? ইতিমধ্যেই স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে পুলিশ। তাতে অভিযুক্ত হিসাবে আরসিবি ও কেএসসিএ-র নাম উল্লিখিত হয়েছে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.