Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
England vs India

এজবাস্টন টেস্ট: চওড়া ব্যাটে ৭২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন পন্থ, বড় রানের সামনে ইংল্যান্ড

টেস্টের চতুর্থ দিন ভারতীয়দের দ্বিতীয় ইনিংস শেষ হল ২৪৫ রানে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০২২, ১৮:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৪, ২০২২, ১৮:৪২

options
link
এজবাস্টন টেস্ট: চওড়া ব্যাটে ৭২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন পন্থ, বড় রানের সামনে ইংল্যান্ড zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ১৪৬ রান হাঁকিয়ে দলকে লড়াইয়ের রসদ দিয়েছিলেন। দ্বিতীয় ইনিংসেও দায়বদ্ধতা দেখালেন ঋষভ পন্থ। এবার হাফ-সেঞ্চুরি হাঁকিয়ে ভারতকে বড় রানের লিড পেতে যেমন সাহায্য করলেন, তেমনই ভাঙলেন ৭২ বছরের পুরনো রেকর্ডও।

টেস্টের (England vs India) চতুর্থ দিন ভারতীয়দের দ্বিতীয় ইনিংস শেষ হল ২৪৫ রানে। এজবাস্টন টেস্ট জিততে ইংল্যান্ডকে করতে হবে ৩৭৮। প্রথম ইনিংসে বেন স্টোকসদের ৩০০ রানের গণ্ডি পার করতে দেননি বুমরাহ-সিরাজ-শামিরা। তাই আরও একবার বড়সড় পরীক্ষার সামনে ভারতীয় বোলাররা। বেয়ারস্টো-স্টোকসদের দ্রুত প্যাভিলিয়নে ফেরাতে না পারলে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের স্বপ্ন অধরাই থেকে যাবে ভারতীয় দলের (Team India)।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: দ্রাবিড় নন! ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজেও কোচ লক্ষ্মণ? টুইট ঘিরে জল্পনা]

গতকাল দিনের শেষে ক্রিজে অপরাজিত ছিলেন পূজারা ও পন্থ (Rishabh Pant)। এদিন তাঁরাই স্কোরবোর্ডে বেশি রান যোগ করলেন। অনেকদিন পর ফর্মে ফিরে স্বস্তিতে পূজারা। ৬৬ রানে আউট হন তিনি। জাদেজা ফেরেন ২৩ রান করে। আর কোহলি, গিল, বিহারীদের ব্যর্থতার সময় আরও একবার দলের হাল ধরলেন পন্থ। ৫৭ রান করে ফের ঝুলিতে ভরলেন নয়া রেকর্ড। সফরকারী দলের উইকেটকিপার হিসেবে টেস্টে সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন তিনি। ১৯৫০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে এই রেকর্ড গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্লাইড ওয়ালকট।

এখানেই শেষ নয়, মহেন্দ্র সিং ধোনিকেও (MS Dhoni) পিছনে ফেলে দিলেন পন্থ। ২০১১ সালে বার্মিংহ্যাম টেস্টে ১৫১ রান করেছিলেন ধোনি। এদিন দুই ইনিংস মিলিয়ে ২০৩ রান করে প্রাক্তন ভারত অধিনায়ককেও টপকে গেলেন ভারতীয় দলের অন্যতম স্তম্ভ হয়ে ওঠা পন্থ। এর পাশাপাশি ফারুক ইঞ্জিনিয়ারের পর দ্বিতীয় ভারচীয় উইকেটকিপার-ব্যাটার হিসেবে একই টেস্টে একটি সেঞ্চুরি ও একটি অর্ধশতরান করার নজির গড়লেন পন্থ। তবে তাঁর এসব রেকর্ড আরও স্মরণী হয়ে থাকবে যদি বিলেতের মাটিতে কাঙ্খিত জয় আসে। কঠিন চ্যালেঞ্জের সামনে ক্যাপ্টেন এখন বুমরাহ।

[আরও পড়ুন: দমকলের চাকরিতে বেনিয়মের অভিযোগ, ১৫০০ পদে নিয়োগে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.