Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Rishabh Pant

‘এখন ব্রাশ করতেও আনন্দ পাচ্ছি’, ভয়াবহ দুর্ঘটনার পর নতুন ভাবে বাঁচতে শিখছেন পন্থ

বাইশ গজ থেকে বাইরে থাকার যন্ত্রণার কথা জানালেন ভারতীয় উইকেটকিপার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ২০:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ২০:৫৮

options
link
‘এখন ব্রাশ করতেও আনন্দ পাচ্ছি’, ভয়াবহ দুর্ঘটনার পর নতুন ভাবে বাঁচতে শিখছেন পন্থ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনার পর থেকে চার দেওয়ালের ভিতর বন্দি তিনি। মাঝে মধ্যে টুইট করে অনুরাগীদের নিজের শারীরিক অবস্থার আপডেট দিয়েছেন। তবে এবার বাইশ গজ থেকে বাইরে থাকার যন্ত্রণা থেকে দুর্ঘটনার কবলে পড়া-সহ নানা কথা ব্যক্ত করলেন ঋষভ পন্থ।

প্রথমেই তিনি জানান আগের থেকে অনেকটাই ভাল আছেন। ঈশ্বরের আশীর্বাদ, চিকিৎসকদের তৎপরতা আর অনুরাগীদের প্রার্থনায় তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। তারপরই জানান, এই কঠিন সময়ের মধ্যেও জীবনকে নতুন ভাবে বাঁচতে শিখেছেন তিনি। ভারতীয় উইকেটকিপারের (Rishabh Pant) কথায়, “জীবনের প্রতিটা মুহূর্তকে ভালবাসতে শিখেছি। দৈনন্দিন জীবনের নানা ছোট ছোট বিষয়, যেগুলোকে একসময় পাত্তাও দিতাম না, সেগুলোও আজ খুব গুরুত্ব পাচ্ছে। সকলেই নিজেদের লক্ষ্যে পৌঁছতে কসরৎ করছেন। আর তার মধ্যেই যেন জীবনকে ভালবাসতে ভুলে গিয়েছেন। কিন্তু দুর্ঘটনার পর এখন আমি প্রতিটা কাজই খুব এনজয় করে করি। যেমন রোজ দাঁত মাজা। রোদে বসে থাকা।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: শার্দূল ঠাকুরের জমকালো বিয়েতে হাজির ভারতীয় দলের একঝাঁক তারকা, দেখুন ছবি-ভিডিও]

গত ৩০ ডিসেম্বর ভোররাতে হাইওয়েতে গাড়ি চালানোর সময় দুর্ঘটনার কবলে পড়েন পন্থ। জ্বলে যাওয়া গাড়ি থেকে বেরিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচেন। প্রথমে দেরাদুন ও পরে মুম্বইয়ের হাসপাতালে অস্ত্রোপচার হয় ভারতীয় উইকেটকিপারের। এককথায় যেন পুনর্জন্ম ঘটেছে পন্থের। আর তাই বারবার তিনি জীবনের গুরুত্ব উপলব্ধি করতে পারছেন। বলছেন, বেঁচে থাকাটাই আশীর্বাদ। তবে ক্রিকেটের বাইশ গজকে ভীষণভাবে মিস করছেন ভারতীয় তারকা। জানাচ্ছেন, ফিজিওর সমস্ত পরামর্শ মেনেই খাওয়া-দাওয়া, থেরাপি করছেন। দ্রুত মাঠে ফিরতে মরিয়া তিনি।

আসন্ন আইপিএলে খেলতে পারবেন না ঋষভ। যদিও এখনও তাঁর বিকল্পের নাম চূড়ান্ত করেনি দিল্লি। চলতি বছর এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপেরও অনিশ্চিত তিনি। তার উপর দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করে বলেছেন, জাতীয় দলে পন্থের ফিরতে দু’বছরও সময় লাগতে পারে।

[আরও পড়ুন: ব্রাত্য-রাজ্যপাল বৈঠকে কাটল জট, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের মেয়াদ বাড়ছে]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.