Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
India vs Australia

দ্বিতীয় টেস্টের জন্য প্রথম একাদশ ঘোষণা ভারতের, দলে চার পরিবর্তন

মেলবোর্ন টেস্টে অভিষেক হচ্ছে দুই তরুণ ক্রিকেটারের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৫, ২০২০, ১২:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ২৫, ২০২০, ১২:৪২

options
link
দ্বিতীয় টেস্টের জন্য প্রথম একাদশ ঘোষণা ভারতের, দলে চার পরিবর্তন zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্সিং ডে’তে মেলবোর্নে টিম ইন্ডিয়ার (Indian Cricket Team) সামনে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। কিন্তু কাজটা সহজ নয়। একে তো অ্যাডিলেডে টেস্ট ইতিহাসের সর্বনিম্ন স্কোরে আউট হওয়ার পর দল মানসিকভাবে ভেঙে পড়বে। তার উপর আবার অধিনায়ক বিরাট কোহলিকেও এই টেস্টে পাওয়া যাবে না। মরার উপর খাঁড়ার ঘায়ের মতো নেমে এসেছে মহম্মদ শামির (Mohammad Shami) চোট। অতএব, মেলবোর্নে ঘুরে দাঁড়ানোর জন্য একপ্রকার বাধ্য হয়েই তরুণদের দ্বারস্থ হতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। প্রথম টেস্টের মতোই দ্বিতীয় টেস্টের একদিন আগে প্রথম একাদশ ঘোষণা করে দিল ভারত। আর তাতে চারটি পরিবর্তন করেছে টিম ম্যানেজমেন্ট।

অ্যাডিলেডে খেলেই পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরেছেন অধিনায়ক কোহলি (Virat Kohli)। তাঁর পরিবর্তে দলে রবীন্দ্র জাদেজাকে সুযোগ দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রথম টেস্টের দুই ইনিংসেই হতাশ করেছেন পৃথ্বী শ’। আইপিএলেও (IPL) খুব একটা ভাল ফর্মে ছিলেন না তিনি। আসলে সুইংয়ের সামনে তাঁর অসহায়তা অস্ট্রেলিয়ার মাটিতে বারবার প্রমাণ হয়ে যাচ্ছে। তাই পৃথ্বীর পরিবর্তে দ্বিতীয় টেস্টে অভিষেক হচ্ছে শুভমন গিলের। সম্প্রতি ব্যাট হাতে ভাল ফর্মে আছেন গিল। অস্ট্রেলিয়ায় অনুশীলন ম্যাচগুলিতেও রান পেয়েছেন তিনি।

[আরও পড়ুন: ‘একেক জনের জন্য একেক নিয়ম’, কোহলির পিতৃত্বকালীন ছুটি নিয়ে বিস্ফোরক গাভাসকর]

এদিকে, দলের তৃতীয় পরিবর্তনটি খানিকটা বাধ্য হয়ে করা। দ্বিতীয় টেস্টে চোট লেগে গোটা সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন শামি। তাই তাঁর বদলে প্রথম একাদশে এসেছেন মহম্মদ সিরাজ। সর্বশেষ পরিবর্তনটি একটু চমকপ্রদ। ফের ঋদ্ধিমান সাহাকে সরিয়ে সুযোগ পেয়েছেন ঋষভ পন্থ। আসলে কিপিং ভাল করলেও ব্যাটে রান পাচ্ছেন না সাহা। আর টিম ম্যানেজমেন্ট মনে করছে, অজিদের উপর চাপ বাড়াতে এমন কাউকে দরকার, যে কিনা দ্রুত রান করতে পারে। সেই কারণেই দ্বিতীয় টেস্টে ঋদ্ধির জায়গায় খেলবেন পন্থ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

মেলবোর্ন টেস্টে ভারতের প্রথম একাদশ:
অজিঙ্ক রাহানে (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারী, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.