Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
India vs Australia

সূর্য-গিলরা রানে ফেরায় স্বস্তিতে ভারত, দ্বিতীয় টি-টোয়েন্টিতে বদলাবে প্রথম একাদশ?

ক্যানবেরার মতো মেলবোর্নেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০২৫, ১২:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩১, ২০২৫, ১২:১৪

options
link
সূর্য-গিলরা রানে ফেরায় স্বস্তিতে ভারত, দ্বিতীয় টি-টোয়েন্টিতে বদলাবে প্রথম একাদশ? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যানবেরাতে প্রথম টি-টোয়েন্টি বৃষ্টি ভেস্তে গিয়েছিল। শুক্রবার মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে নামতে চলেছে ভারত। মেলবোর্নে নামার আগে ভারতীয় শিবিরকে স্বস্তি দিচ্ছে অধিনায়ক সূর্যকুমার যাদবের রানে ফেরা। সাম্প্রতিক সময়ে বেশ অফ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছিলেন ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক। পুরো এশিয়া কাপে রান পাননি। তবে প্রথম টি-টোয়েন্টিতে পরিচিত ছন্দে ছিলেন সূর্য। একইসঙ্গে ওয়ানডে সিরিজে রান না পাওয়া শুভমান গিলকেও যথেষ্ট ছন্দে দেখিয়েছে।

ক্যানবেরাতে ভারত তিন স্পিনারে নেমেছিল। মেলবোর্নেও একই স্ট্র্যাটেজিতে যাচ্ছেন গৌতম গম্ভীররা। তিন স্পিনার-অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী আর কুলদীপ যাদব খেলবেন। প্রথম টি-টোয়েন্টিতে যে টিম ছিল, সেখানে খুব একটা বদল হবে না। সামনের বছরের শুরুতেই দেশের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই কথা মাথায় রেখেই এই সিরিজগুলোতে প্রস্তুতি সারতে চাইবে টিম ইন্ডিয়া।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ক্যানবেরার মতো মেলবোর্নেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অস্ট্রেলিয়ার টিম ডেভিড, নাথান এলিসদের কাছে আবার শুক্রবারের ম্যাচটার একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এই প্রথম ডেভিড-এলিস মেলবোর্নে আন্তর্জাতিক ম্যাচ খেলবেন। নব্বই হাজার দর্শকের সামনে খেলা নিয়ে বেশ উত্তেজিত এলিসরা। মেলবোর্নে অবশ্য ভারতের সুখস্মৃতি রয়েছে। তিন বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে এখানেই পাকিস্তানকে হারিয়েছিল ভারত। এবার সূর্যরা জিততে পারে কি না, সেটাই দেখার।

আজ টিভিতে
ভারত বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টি-টোয়েন্টি
মেলবোর্ন দুপুর ১.৩০, স্টার স্পোর্টস

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.