Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৮ আগস্ট ২০২৬
Jasprit Bumrah

চোট সারিয়ে রাজার মতো ফিরবেন বুমরাহ! বড় ঘোষণা করলেন ম্যাকগ্রা

চেন্নাইয়ে এমআরএফ পেস ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন গ্লেন ম্যাকগ্রা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৩, ১২:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৩, ১২:৫৮

options
link
চোট সারিয়ে রাজার মতো ফিরবেন বুমরাহ! বড় ঘোষণা করলেন ম্যাকগ্রা zoom
জসপ্রীত বুমরাহের কামব্যাক দেখতে মুখিয়ে আছেন গ্লেন ম্যাকগ্রা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ১১ মাস মাঠের বাইরে কাটানোর পর, ফের বাইশ গজের যুদ্ধে ফিরছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। আয়ারল্যান্ডের (India Tour Of Ireland) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবে ফিরলেও, এশিয়া কাপ (Asia Cup 2023) ও ৫০ ওভারের বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) বুমরাহের কাছ থেকে আগুনে বোলিং দেখতে চাইছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। এদিকে বুমরাহের ম্যাচ ফিট হওয়া নিয়ে অনেকে সন্দেহ প্রকাশ করলেও, গ্লেন ম্যাকগ্রা (Glenn Mcgrath) কিন্তু তারকা জোরে বোলারের কামব্যাক নিয়ে আশাবাদী।

অস্ট্রেলিয়ার প্রাক্তন জোরে বোলার ইদানিং ভারতে রয়েছেন। চেন্নাইয়ে এমআরএফ পেস ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন ম্যাকগ্রা। সেখানে বুমরাহের কামব্যাকের প্রসঙ্গ এলেই তিনি বলেন, “বুমরাহ যে ভাবে পারফর্ম করে এসেছে, তাতে ওর উপর প্রত্যাশা তো তৈরি হবেই। কিন্তু দেখতে হবে বুমরাহ চোট সারিয়ে নিজেকে কীভাবে প্রস্তুত রাখছে। তবে আমার মনে হয় বুমরাহ নিজের ফিটনেস সম্পর্কে ওয়াকিবহাল। দেখুন একজন জোরে বোলারের চোট লাগবেই। এটাই তো জীবনের অঙ্গ। যদিও আমার ধারণা বুমরাহ সব বাধা পার করে আবার পারফর্ম করবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন :  ‘মাদার অফ অল ব্যাটল’-এর আগে বড় বিতর্ক থেকে বাঁচলেন রোহিত! দেখুন ভাইরাল ভিডিয়ো]

চলতি বছরের মার্চে নিউজিল্যান্ডে গিয়ে পিঠের অস্ত্রোপচার করেছিলেন বুমরাহ। এরপর থেকেই তাঁর জায়গা ছিল বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি। অস্ত্রোপচারের পর থেকে সেখানেই রিহ্যাব করছিলেন তিনি। তবে চিন্তার কারণ হল মাত্র একটি প্রস্তুতি ম্যাচ খেলেই জাতীয় দলে ফিরেছেন তিনি। ম্যাকগ্রাও কিন্তু সেটা নিয়ে চিন্তিত।

তিনি ফের যোগ করেছেন, “বুমরাহকে আমি বোলিং করতে দেখিনি। আমার মতো অনেকেই বুমরাহকে বোলিং করতে দেখেনি। তাই এই মুহূর্তে বুমরাহের ফিটনেস কোন পর্যায়ে আছে, সেটা একমাত্র ও বলতে পারবে। তাই ও মাঠে নেমে কেমন পারফর্ম করে সেটা দেখার জন্য মুখিয়ে আছি। বুমরাহ যদি অতীতের মতো আগুনে পারফর্ম করে, তাহলে রাজার মতো কামব্যাক করবে বুমরাহ।”

গত বছর জুলাই মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে ওডিআই পিঠে চোট পেয়েছিলেন বুমরাহ। এরপর থেকে মাঠের বাইরে ছিলেন তিনি। ফলে গত এশিয়া কাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাওয়া যায়নি তাঁকে। যদিও গত সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে বুমরাহকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু একটি ম্যাচ খেলে আবার চোট পান তিনি। এরপর থেকে এনসিএ-তে সুস্থ হচ্ছিলেন। আর এরপর তাঁর অস্ত্রোপাচার সম্পন্ন হয়েছিল। এহেন বুমরাহ ফের মাঠে নামতে চলেছেন। এখন তিনি নিজেই যোগ্যতা অনুসারে খেলতে পারবেন কিনা, সেটাই দেখার।

[আরও পড়ুন :  অবিশ্বাস্য! ৮৩ বছরেও পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে কিপিং স্কটিশের, দেখুন ভাইরাল ভিডিও]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.