Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
IPL

‌কেকেআরের বিরুদ্ধে স্বমহিমায় ‘‌হিটম্যান’ রোহিত, গড়লেন জোড়া রেকর্ড

নাইটদের সামনে জয়ের জন্য ১৯৬ রানের লক্ষ্যমাত্রা দিল মুম্বই ইন্ডিয়ান্স।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২০, ২২:০১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২০, ২২:০১

options
link
‌কেকেআরের বিরুদ্ধে স্বমহিমায় ‘‌হিটম্যান’ রোহিত, গড়লেন জোড়া রেকর্ড zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ দীর্ঘ প্রতীক্ষার অবসান। ভক্তদের স্বস্তি দিয়ে অবশেষে বাইশ গজে ফিরলেন নাইটরা। কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians), বলা ভাল অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) সেই স্বস্তি কেড়ে নিলেন নিজের দুর্ধর্ষ পারফরম্যান্সের সাহায্যে। হিটম্যানকে আটকাতে পারলেন না কোনও নাইট বোলারই। দলের ১৯৫ রানের মধ্যে রোহিত একাই করলেন ৮০ রান। তাও মাত্র ৫৩ বলে। মারেন তিনটি চার এবং ছ’‌টি ছয়। শুধু তাই নয়, এর পাশাপাশি গড়লেন দু’‌টি নতুন রেকর্ডও।

[আরও পড়ুন: দশে চার পাওয়ার যোগ্য!‌ রাজস্থান ম্যাচে অধিনায়কত্ব নিয়ে ধোনিকে তোপ শেহওয়াগ–গম্ভীরের]

দলের প্রথম ম্যাচ। আর তাই হয়তো টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) অধিনায়ক দীনেশ কার্তিক (Dinesh kartik)। এছাড়া প্রথম ম্যাচে হারতে হয়েছিল রোহিতদের। সেই জন্যও হয়তো এমন সিদ্ধান্ত নিয়েছিলেন ডিকে। অধিনায়কের এই সিদ্ধান্তের মর্যাদাও দেন দলের তরুণ পেসার শিবম মাভি। দ্বিতীয় ওভারেই ফেরান কুইন্টন ডি’‌কককে। কিন্তু এরপর গোটা ইনিংস জুড়েই ‘‌হিটম্যান’‌ শো। তাঁকে যোগ্যসঙ্গত দেন পুরনো নাইট সূর্যকুমার যাদব। তিন নম্বরে নামা সূর্যকুমার রানআউট হওয়ার আগে করেন ৪৭ রান। দু’‌জনে মিলে দ্বিতীয় উইকেটে যোগ করেন ৯০ রান। এর মধ্যে মুম্বইয়ের হয়ে সপ্তম খেলোয়াড় হিসেবে ১০০০ রানও পূর্ণ করেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তবে মুম্বইয়ের ইনিংসে লাইমলাইট কিন্তু ছিনিয়ে নেন সেই রোহিতই। কামিন্সের এক ওভারে যেমন দু’‌টি বড় ছয় মারেন। তেমনই রেয়াত করেননি রাসেল–নারিন কোনও বোলারকেই। এর মধ্যে অনবদ্য দু’‌টি রেকর্ডও গড়েন। RCB অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) এবং সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad) অধিনায়ক তথা অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নারের (David  Warner) রেকর্ড ভাঙেন। আইপিএলে কোনও একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে কোহলি এবং ওয়ার্নারকে টপকে গেলেন রোহিত।

বর্তমানে নাইটদের বিরুদ্ধে রোহিতের সংগ্রহ ৮৯৫ রান। অর্থাৎ স্পষ্ট বোঝা যাচ্ছে, উলটোদিকে শাহরুখের দল থাকলেই জ্বলে ওঠেন রোহিত। এদিনও যাঁর প্রমাণ রাখলেন মুম্বই অধিনায়ক। শেষপর্যন্ত অবশ্য শতরান না করেই প্যাভিলিয়নে ফেরেন রোহিত। রানরেট বাড়াতে গিয়ে শিবম মাভির বলেই আউট হন। এছাড়া এদিন ৩৭তম অর্ধশতরান করে আরও একটি রেকর্ড গড়েন এই মুম্বইকর। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি অর্ধশতরান করার তালিকায় চার নম্বরে উঠে এলেন তিনি। সামনে শুধু ডেভিড ওয়ার্নার (‌৪৮)‌, বিরাট কোহলি (‌৪১)‌, এবং সুরেশ রায়না (‌৩৯)‌।শুধু তাই নয়, এদিন টুর্নামেন্টে ২০০টি ছয় মারারও রেকর্ড গড়লেন তিনি।

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

তবে রোহিত আউট হতেই রান তোলার গতি কমে যায় মুম্বইয়ের। যদিও সেক্ষেত্রে কৃতিত্ব কিছুটা রয়েছে KKR বোলারদেরও। শেষদিকে তাঁদের আঁটসাট বোলিং ২০০ রানের গণ্ডি পেরোতে দিল না মুম্বইকে। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৯৫ রানে থামে মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংস। এদিকে, দলের হয়ে ১৫০ রান করার জন্য এদিন সম্মানিত করা হয় ক্যারিবিয়ান তারকা কায়রন পোলার্ডকে।

[আরও পড়ুন: টিভি ভিউয়ারশিপে বিশ্বরেকর্ড আইপিএলের উদ্বোধনী ম্যাচের, হার মানল ফুটবল বিশ্বকাপও]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.