Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Kuldeep Yadav

প্রয়োজন নেই! অজি সিরিজের মাঝপথেই কুলদীপকে ছেঁটে ফেলল ভারত

কেন ছেঁটে ফেলা হল কুলদীপকে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২, ২০২৫, ২০:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২, ২০২৫, ২০:৪৭

options
link
প্রয়োজন নেই! অজি সিরিজের মাঝপথেই কুলদীপকে ছেঁটে ফেলল ভারত zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের মাঝপথেই ছেঁটে ফেলা হল কুলদীপ যাদবকে। ছেঁটে ফেলা হল শব্দটা হয়তো একটু বাড়াবাড়ি। দেশের সেরা চায়নাম্যান স্পিনারকে সিরিজের মাঝপথেই দেশে ফেরানো হচ্ছে। কুলদীপকে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্ট খেলতে বলা হয়েছে।

চলতি টি-২০ সিরিজের প্রথম ম্যাচ বাতিল হয়। দ্বিতীয় ম্যাচে খেললেও মাত্র ৩ ওভার ২ বলে ৪৫ রান বিলিয়ে দেন তিনি। তৃতীয় ম্যাচে কুলদীপকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাঁর বদলে দলে ঢুকেছেন ওয়াশিংটন সুন্দর। তিনি ভালো পারফর্মও করছেন। দলের একমাত্র স্পেশ্যালিস্ট স্পিনার হিসাবে খেলছেন বরুণ চক্রবর্তী। তিনিও রবিবার ভালো খেলছেন। যার অর্থ গম্ভীর এবং কোম্পানি ঠিক করে ফেলেছেন এই সিরিজে কুলদীপকে আর সুযোগ দেওয়া হবে না।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরের দুই ম্যাচে যদি সুযোগই না দেওয়া হয়, তাহলে কুলদীপকে অস্ট্রেলিয়ায় বসিয়ে রেখে বিশেষ লাভ নেই। তেমনটা ভেবেই তাঁকে বেঙ্গালুরুতে ফিরে বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্ট খেলতে বলা হয়েছে। দ্বিতীয় বেসরকারি টেস্টে তিনি খেলবেন। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের প্রস্তুতির জন্যই এই সিদ্ধান্ত। ওই ম্যাচে ভারতীয় মূল দলের অনেক তারকাই খেলবেন।

দক্ষিণ আফ্রিকা এ দলের বিরুদ্ধে ভারত এ দল:
ঋষভ পন্থ (অধিনায়ক), কেএল রাহুল, ধ্রুব জুড়েল, সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কল, ঋতুরাজ গায়কোয়াড়, হর্ষ দুবে, তনুশ কোতিয়ান, মানব সুথার, খলিল আহমেদ, গুর্নুর ব্রার, অভিমন্যু ঈশ্বরণ, প্রসিদ্ধ কৃষ্ণা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, কুলদীপ যাদব

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.