Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
New Year

স্ত্রীর সঙ্গে রোম্যান্টিক মুডে মেসি, মেয়েকে নিয়ে পার্টি ধোনির, দেখুন তারকাদের বর্ষবরণ

কীভাবে নতুন বছরকে স্বাগত জানালেন বিরুষ্কা, শচীন-শেহওয়াগরা? দেখে নিন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০২৩, ১৭:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১, ২০২৩, ১৭:০৬

options
link
স্ত্রীর সঙ্গে রোম্যান্টিক মুডে মেসি, মেয়েকে নিয়ে পার্টি ধোনির, দেখুন তারকাদের বর্ষবরণ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২ সালে জীবনের সেরা উপহারটা পেয়েছেন তিনি। হাতে তুলেছেন বিশ্বকাপ। তাই লিওনেল মেসির জন্য যে সদ্য শেষ হওয়া বছরটি জীবনের অন্যতম স্মরণীয় বছর, তা বলাই বাহুল্য। আর তাই বর্ষবণের সেলিব্রেশনটাও করলেন জমকালো ভাবেই। এদিকে সুদূর দুবাইয়ে রোম্যান্টিক মুডে নতুন বছরকে স্বাগত জানালেন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা।

নতুন বছরে তিন সন্তান ও স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে সঙ্গে নিয়ে ছবি পোস্ট করেছেন মেসি (Lionel Messi)। একটি ছবিতে দেখা যাচ্ছে, মেসির দিকে উড়ন্ত চুমু ছুঁড়ে দিচ্ছেন আন্তোনেলা। আর এতেই স্পষ্ট বেশ খোশমেজাজেই বর্ষবরণের অনুষ্ঠানে মেতে উঠেছিলেন এলএম টেন ও তাঁর পরিবার। একই মেজাজে বিরাট ও অনুষ্কাও। তাঁরা যে দুবাইয়ে বর্ষবরণ করছেন, সে কথা আগেই জানিয়েছিলেন। এবার বর্ষবরণের রাতের ছবি পোস্ট করলেন কোহলি (Virat Kohli)। অনুষ্কার সঙ্গে রেস্তরাঁয় খেতে যাওয়ার ছবি আপলোড করেছেন তিনি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Leo Messi (@leomessi)

[আরও পড়ুন: ২০২৪-এর সেমিফাইনাল তেইশেই? ৯ রাজ্যের ভোটে বদলে যেতে পারে জাতীয় রাজনীতি!]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Virat Kohli (@virat.kohli)

সোশ্যাল মিডিয়ার দৌলতে জানা গেল কীভাবে নতুন বছরকে স্বাগত জানালেন মহেন্দ্র সিং ধোনি। স্ত্রী সাক্ষী ধোনি একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই দেখা যাচ্ছে, মেয়ে জিভাকে কোলে নিয়ে নিউ ইয়ারের পার্টিতে হাজির ক্যাপ্টেন কুল। আতসবাজিতে রঙিন হয়ে ওঠা আকাশ দেখে চওড়া হাসি জিভার মুখে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sakshi Singh (@sakshisingh_r)

ব্যাট-বল হাতে ভিডিও পোস্ট করে সকলকে নতুন বছরের জন্য শুভেচ্ছা জানিয়েছেন শচীন তেণ্ডুলকর। আবার নতুন বছরে রাজকীয় পোশাকে ধরা দিলেন বীরেন্দ্র শেহওয়াগ। মজার ভিডিও পোস্ট করে সকলের জন্য শুভকামনা করেছেন যুবরাজ সিং। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পূজারা, মহম্মদ শামিরাও।

[আরও পড়ুন: অ্যাথলেটিক্স কোচকে যৌন হেনস্তার অভিযোগ, পদত্যাগ হরিয়ানার ক্রীড়ামন্ত্রী সন্দীপ সিংয়ের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.