সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) পঞ্চমবার আইপিএল (IPL 2023) জেতা অনেক মাস কেটে গিয়েছে। তবে তাই বলে সেলিব্রেশন থেমে নেই। জিমে গা ঘামানোর সময় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, নিজে হাতে কেক কেটে পরিচিতদের খাইয়ে দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)।
ধোনি নিজেই উদ্যোগ নিয়ে কেক হাতে তুলে নিয়ে সেই বন্ধুকে খাইয়ে দেন এবং নিজের মুখেও খানিকটা কেক পুড়ে নেন। খোশমেজাজে ধোনিকে কেক কেটে আনন্দে মাততে দেখা যায়।
[আরও পড়ুন: বিরাট না বাবর, কে সেরা? মজার জবাব দিলেন বিশ্বজয়ী অজি তারকা]
View this post on Instagram
এবারের আইপিএল-এ ধোনিকে ঘিরে কিন্তু সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। ‘ক্যাপ্টেন কুল’র নেতৃত্বে সিএসকে যেখানেই খেলতে গিয়েছে সেখানেই ধোনির সমর্থনে গলা ফাটিয়েছেন অনুরাগীরা। দেখা গিয়েছে হলুদ ঝড়।
স্বভাবতই সমর্থকদের মনে প্রশ্ন, আগামী বছরের ক্রোড়পতি লিগেও কি ধোনিকে খেলতে দেখা যাবে? এর উত্তর পাওয়া যাবে আর কয়েক মাস পরেই।
[আরও পড়ুন: ফের ভারত-পাক মহারণ! মেগা ফাইনালের আগে নীরজকে শুভেচ্ছা জানালেন আর্শাদ]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন