Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Mayank Yadav

‘ময়ঙ্ক কৃষ্ণভক্ত, নিরামিষ খেয়েই সাফল্য’, তরুণ তুর্কির আগুনে বোলিংয়ের রহস্য ফাঁস মায়ের

আমিষ খাদ্যাভ্যাস ছেড়ে ক্রিকেটে উন্নতি তরুণ পেসারের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৪, ১৭:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৪, ২০২৪, ১৭:৩০

options
link
‘ময়ঙ্ক কৃষ্ণভক্ত, নিরামিষ খেয়েই সাফল্য’, তরুণ তুর্কির আগুনে বোলিংয়ের রহস্য ফাঁস মায়ের zoom
ফাইল ছবি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষ্ণভক্ত বলে ছেড়ে দিয়েছিলেন আমিষ খাবার। সম্পূর্ণ নিরামিষাশী খাদ্যাভ্যাসেই বাজিমাত। আইপিএলে (IPL) অভিষেকেই পর পর দুই ম্যাচে সেরার শিরোপা পেয়েছেন। মেগা টুর্নামেন্টের সেরা আবিষ্কার হিসাবে উঠে এসেছেন ময়ঙ্ক যাদব (Mayank Yadav)। নতুন তারার মা জানাচ্ছেন, খাদ্যাভ্যাস বদলে ফেলেই একের পর এক সাফল্য পেয়েছেন তরুণ পেসার।

চলতি আইপিএলে মাত্র দুটি ম্যাচ খেলেছেন ময়ঙ্ক। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৫৫.৮ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে বল করে তাবড় পেসারদেরও চমকে দিয়েছিলেন। আরসিবির (RCB) বিরুদ্ধে সেই মাইলস্টোনও টপকে যান। প্রতি ঘণ্টায় ১৫৬.৭ কিমি গতিতে ছুটে এল তাঁর ডেলিভারি। যা চলতি আইপিএলের (IPL 2024) দ্রুততম ডেলিভারি। তার পর থেকেই আইপিএলের অন্যতম আলোচিত নাম- লখনউ সুপার জায়ান্টসের তরুণ পেসার ময়ঙ্ক যাদব।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: খারাপ সময় চলছে আরসিবির, জয়ের রাস্তায় ফিরতে কোহলিকে বিরাট পরামর্শ ডিভিলিয়ার্সের

পরপর দুই ম্যাচে দুরন্ত পারফরম্যান্সের পরে মায়ের উদ্দেশ্যে বিশেষ পোস্ট করেছিলেন তরুণ পেসার। তার পরেই প্রকাশ্যে আসে গরবিনী মায়ের প্রতিক্রিয়া। জানান, টানা আগুনে গতিতে বল করার রহস্য লুকিয়ে রয়েছে ময়ঙ্কের খাদ্যাভ্যাসে। মাত্র ২ বছর ধরে নিরামিষ খাবার খাচ্ছেন ময়ঙ্ক। তার পর থেকেই দ্রুত উন্নতি করেছেন তারকা পেসার।

কেন নিরামিষ খাওয়ার সিদ্ধান্ত নিলেন ময়ঙ্ক? পেসারের মা মমতা যাদব জানান, “বছর দুয়েক আগে ময়ঙ্ক জানায় যে আমিষ খাবার ওর শরীরে সইছে না। তাই ডাল, ভাত, রুটি, দুধ, সবজি এসবই খেতে হবে। তাছাড়া ও ভগবান কৃষ্ণের বিরাট ভক্ত। দুই কারণ মিলিয়েই ময়ঙ্ক নিরামিষাশী হয়েছে। তার পর থেকেই ব্যাপক উন্নতি হয় ময়ঙ্কের ক্রিকেটে।” খুব তাড়াতাড়ি জাতীয় দলের জার্সিতেও খেলবেন লখনউয়ের তরুণ পেসার, আশা মায়ের।

[আরও পড়ুন: ঋষভের লড়াকু ইনিংসকে কুর্নিশ! ভালোবাসা ছড়িয়ে মন জিতছেন শাহরুখ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.