Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
Cheteshwar Pujara

শচীন-কোহলি নন, স্পিনারদের মোকাবিলায় পূজারার পছন্দ এই পাক ব্যাটার

স্পিনারদের বিরুদ্ধে তাঁর গড় ৭৫.৪০।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৫, ২১:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৫, ২১:৪৭

options
link
শচীন-কোহলি নন, স্পিনারদের মোকাবিলায় পূজারার পছন্দ এই পাক ব্যাটার zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্পিনারদের ছোবল সামলানোয় সেরা ক্রিকেটার কে? অনেকেই বলবেন শচীন, সৌরভ থেকে কোহলি, রোহিতদের নাম। কেউ বলবেন লারা, কালিস থেকে স্মিথ, রুটদের নাম। কিন্তু টিম ইন্ডিয়ার ‘প্রাক্তন’ টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পূজারা এমন একজনকে এক্ষেত্রে বেছে নিয়েছেন, যাঁকে তাঁর মনে হয়েছে বাকিদের চেয়ে ভালো স্পিন খেলেন।

ESPNcricinfo তাদের সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছে। সেখানে বেশ কিছু কঠিন প্রশ্নের মুখে পড়তে হয় পূজারাকে। তাঁর কাছে জানতে চাওয়া হয়, কে স্পিন বোলিং সবচেয়ে ভালো সামলান? জো রুটের নাম ওঠে। সেক্ষেত্রে পূজারা বলেন, “হয়তো।” এরপর ওঠে বিরাট কোহলির নাম। পূজারা তৎক্ষণাৎ উত্তর দেন, “এক্ষেত্রে আমি বলব সমান সমান। পরিসংখ্যান ইঙ্গিত দেয় স্পিন ভালো সামলায় কোহলি।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্টিভ স্মিথ এবং কেন উইলিয়ামসনের নামও উঠে আসে এই প্রসঙ্গে। তবে দক্ষভাবে বাউন্সার সামলানোর ঢংয়ে পূজারা উত্তর দেন, “ওরা ভারতের বিরুদ্ধে রান পেয়েছে। পরিসংখ্যানও ভালো। এভাবে তুলনা করা কঠিন। তবে, ওরা দারুণ ব্যাটার।”

শেষমেশ ইউনিস খানের নাম সামনে আসে। সেই সময় পূজারা বলেন, “বলতেই হবে ইউনিস আমার চেয়ে স্পিন ভালো খেলে।” ক্রিকেটীয় জীবনে অসাধারণ টেকনিকের সহায়তায় স্পিন সামলেছেন পাকিস্তানি ব্যাটার ইউনিস খান। লাল বলের ক্রিকেটে স্পিনারদের বিরুদ্ধে ১৫১ ইনিংসে তিনি করেছেন ৪৪৪৯ রান। গড় ৭৫.৪০। অবাক করে দেওয়ার মতো তথ্য হল, ১৫১ ইনিংসে স্পিন বলে তিনি আউট হয়েছেন মাত্র ৫৯ বার।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.