Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

শুরুতেই চিন্তায় নতুন প্রেসিডেন্ট বিনি, বিশ্বকাপের কর ছাড় নিয়ে চাপে বোর্ড

আরব সাগরের তীরে মঙ্গলবারের বোর্ড বার্ষিক সভায় ব্যাপারটা নিয়ে ভাল চর্চা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৯, ২০২২, ০৯:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৯, ২০২২, ০৯:৩৬

options
link
শুরুতেই চিন্তায় নতুন প্রেসিডেন্ট বিনি, বিশ্বকাপের কর ছাড় নিয়ে চাপে বোর্ড zoom

রাজর্ষি গঙ্গোপাধ্যায়: আগামী বছর শেষ দিকে ভারতে বসছে ওয়ান ডে বিশ্বকাপের (World Cup) আসর। তার আগে সেই বিশ্বকাপের কর ছাড় নিয়ে প্রবল চাপে রজার বিনি (Roger Binny) নেতৃত্বাধীন নতুন ভারতীয় বোর্ড (BCCI)।

ঠিক কী হয়েছে? আইসিসির নিয়ম অনুযায়ী, আইসিসি টুর্নামেন্ট যে দেশ আয়োজন করছে, সেই দেশকেই সরকারের সঙ্গে কথা বলে কাপ আয়োজনের জন‌্য প্রয়োজনীয় কর ছাড়ের ব‌্যবস্থা করতে হয়। অতএব, আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপের আসর যেহেতু ভারতে বসছে, তাই কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে কর ছাড়ের বন্দোবস্ত করার দায়িত্ব বর্তায় ভারতীয় বোর্ডের উপর। মুশকিল হল, ভারতে আবার কর সংক্রান্ত আইনে এ ধরনের ছাড় দেওয়া হয় না।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

[আরও পড়ুন: নজরে বুমরাহদের ফিটনেস, বোর্ড প্রেসিডেন্ট হিসেবে লক্ষ্য স্থির করে ফেললেন বিনি]

এখানে বলে রাখা ভাল, কর ছাড় নিয়ে কেন্দ্রীয় সরকারের অনুমতি জোগাড় করতে না পারায় ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাবদ ১৯৩ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয়েছে বোর্ড। আজও সেই অর্থ উদ্ধার করা যায়নি। এবারও যদি সেই একই পন্থা নেয় কেন্দ্রীয় সরকার, যদি আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপকে ঘিরে কর ছাড় না দেয়, আইসিসির ব্রডকাস্ট মুনাফার উপর ২১.৮৪ শতাংশ ‘ট‌্যাক্স সারচার্জ’ বলবৎ করে, তা হলে প্রায় হাজার কোটি টাকার কাছাকাছি ক্ষতি হবে ভারতীয় বোর্ডের। সঠিক হিসেবে সংখ‌্যাটা ৯৫৫ কোটি।

শোনা গেল, আরব সাগরের তীরে মঙ্গলবারের বোর্ড বার্ষিক সভায় ব‌্যাপারটা নিয়ে ভাল রকম চর্চা হয়েছে। বৈঠকে উপস্থিত কেউ কেউ সন্ধের দিকে ফোনে বলছিলেন যে, বোর্ড পদাধিকারীদের বলা হয়েছে যে, সদস‌্যরা বিশ্বাস করে কর-জটের নিষ্পত্তি করতে সফল হবে বোর্ড। বিশ্বাস করে, শেষ পর্যন্ত বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হবে না বোর্ডকে। কিন্তু শেষ পর্যন্ত যদি কর ছাড়ের অনুমতি জোগাড় করা না যায়, যদি সত্যি সত্যিই হাজার কোটি টাকার লোকসানের সামনে পড়তে হয় বোর্ডকে, তা হলে ভবিষ‌্যতে আর আইসিসি টুর্নামেন্ট (ICC) ভারতে আয়োজন করার অর্থ নেই! বলা হল, দেশে সেই টুর্নামেন্ট আয়োজন করে কী লাভ, যে টুর্নামেন্ট আয়োজন করে লাভ নয়, ক্ষতি মুখে পড়বে ভারতীয় বোর্ড! দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।

[আরও পড়ুন: ক্রিকেটে রাজনীতি! রজার বিনির নতুন কমিটির অধিকাংশের সঙ্গেই রয়েছে রাজনীতির যোগ]

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.