সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত অধিনায়ক রোহিত শর্মার (Rohit Sharma) ফিটনেস নিয়ে চর্চা হয় দেশের ক্রিকেটমহলে। অনেকেই তাঁকে ‘বড়া পাও’ বলে উপহাস করেন। তাঁর চেহারা মোটেও পেশিবহুল নয়। বরং থলথলে। ভারতীয় ক্রিকেট দলের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ অঙ্কিত কালিয়ার (Ankit Kaliyar) অবশ্য বলছেন, বিরাট কোহলির মতোই ফিট রোহিত শর্মা। ইয়ো ইয়ো পরীক্ষায় পাশ করেন ‘হিটম্যান’।
কালিয়ার বলেন, ”রোহিত শর্মা ফিট প্লেয়ার। ওর ফিটনেস খুবই ভালো। রোহিতকে দেখতে মোটাসোটা হলেও ইয়ো-ইয়ো টেস্টে অবলীলাল পাশ করে। বিরাট কোহলির (Virat Kohli) মতোই ফিট রোহিত শর্মা। রোহিতের ক্ষিপ্রতা, গতি অতুলনীয়। দেশের অন্যতম ফিট ক্রিকেটার।”
[আরও পড়ুন: ফের ডামাডোলে পাকিস্তান, এবার কোন নতুন সমস্যায় পড়লেন বাবররা?]
ফিটনেসের প্রসঙ্গ উঠলে কোহলির কথা আসবে না, তা হয় নাকি। রবি শাস্ত্রী কোচ থাকার সময়ে ইয়ো-ইয়ো পরীক্ষা চালু করেছিলেন কোহলি। অঙ্কিত কালিয়ার খুব সামনে থেকে দেখেছেন কোহলিকে।
সেই কারণে বিশ্বের সব থেকে ফিট অ্যাথলিট বলে উল্লেখ করেছেন। কালিয়ার বলেন, ”ভারতীয় দল এবং বিশ্বের সব থেকে ফিট ক্রিকেটার বিরাট কোহলি। ফিটনেস ঠিক রাখার জন্য খাদ্যাভ্যাসে জোর দেয়। খেলুক বা না খেলুক, পুষ্টি, ট্রেনিং, পরিপূরক খাবার, কন্ডিশনিংয়ের উপরে গুরুত্ব দেয়। রুটিন এবং নিয়ম সম্পর্কে সচেতন কোহলি। ভারতের মধ্যে তো বটেই সেই সঙ্গে বিশ্বের অন্যতম ফিট ক্রিকেটার কোহলি।”
[আরও পড়ুন: ‘মরশুমের শেষে এই ড্রয়ের ফল ভুগতে হবে’, পাঞ্জাবের বিরুদ্ধে পয়েন্ট নষ্ট করে আশঙ্কিত কুয়াদ্রাত]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন