Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
Shreyas Iyer Injury

‘দ্রুত সেরে উঠছি’, চোট নিয়ে নিজেই আপডেট দিলেন শ্রেয়স, কবে মাঠে ফিরবেন?

ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন টিম ইন্ডিয়ার ওয়ানডে সহ-অধিনায়ক।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩০, ২০২৫, ১৭:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩০, ২০২৫, ১৭:১০

options
link
‘দ্রুত সেরে উঠছি’, চোট নিয়ে নিজেই আপডেট দিলেন শ্রেয়স, কবে মাঠে ফিরবেন? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই তাঁকে নিয়ে টেনশনের চোরাস্রোত বয়ে গিয়েছে গোটা ক্রিকেট মহলে। প্লিহায় রক্তক্ষরণের জেরে এখনও শ্রেয়স আইয়ার (Shreyas Iyer Injury) সিডনির হাসপাতালে ভর্তি। তবে উদ্বেগ বা আশঙ্কার কারণ এখন আর নেই। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন টিম ইন্ডিয়ার ওয়ানডে সহ-অধিনায়ক। হাসপাতাল বেড থেকে নিজেই শারীরিক অবস্থার উন্নতির কথা জানালেন শ্রেয়স।

সোশাল মিডিয়া পোস্টে পাঞ্জাব কিংসের অধিনায়ক বললেন, “আমি এই মুহূর্তে চিকিৎসার মধ্যে রয়েছি। তবে প্রতিদিনই শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। আপনারা যেভাবে এই কঠিন সময়ে আমাকে সমর্থন করছেন, আমার আরোগ্য কামনা করে একের পর এক বার্তা পাঠাচ্ছেন, তাতে আমি কৃতজ্ঞ। আমাকে নিয়ে প্রার্থনা করার জন্য সকলকে ধন্যবাদ।” জানা গিয়েছে শ্রেয়স এখন অনেকটাই সুস্থ। তবে এখনই দেশে ফেরানো হচ্ছে না তাঁকে। যতদিন না বিমানের ধকলের জন্য তাঁর শরীর তৈরি হচ্ছে, ততদিন তাঁকে সিডনিতেই থাকতে হবে তাঁকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সিডনিতে অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে ভয়ানক চোট পেয়েছিলেন শ্রেয়স আইয়ার। তড়িঘড়ি তাঁকে সিডনির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার সকালে তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। যদিও উদ্বেগ কাটিয়ে আইসিইউ থেকে ছাড়া পেয়েছেন। শারীরিক অবস্থারও দ্রুত উন্নতি হচ্ছে তাঁর। প্লীহার ক্ষত ঠিক করতে বিশেষ এক পদ্ধতি অবলম্বন করে তাঁর চিকিৎসা করেছেন চিকিৎসকরা।

বোর্ড সূত্রের খবর, শ্রেয়সের স্বাস্থ্যের প্রতি নজর রাখা হচ্ছে। টিম ইন্ডিয়ার এক চিকিৎসক সিডনিতেই রয়েছেন। তাঁর পুরোপুরি ফিট হয়ে উঠতে আরও ৬ থেকে ৮ সপ্তাহ সময় লাগবে। যার অর্থ দক্ষিণ আফ্রিকা সিরিজে তাঁকে পাওয়া যাবে না। বিসিসিআই সূত্র বলছে, জানুয়ারি পর্যন্ত তিনি ফিট হয়ে যেতে পারেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.