Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৯ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ৫ সেপ্টেম্বর ২০২৬
Sourav Ganguly

বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি প্রেসিডেন্ট হওয়ার পথে সৌরভ, প্যানেলে আর কারা?

আগামী ২২ সেপ্টেম্বর নির্বাচন সিএবিতে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১১:১৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১১:১৭

options
link
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি প্রেসিডেন্ট হওয়ার পথে সৌরভ, প্যানেলে আর কারা? zoom

স্টাফ রিপোর্টার: সিএবি নির্বাচনে সৌরভ গঙ্গোপাধ‌্যায় যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রেসিডেন্ট হচ্ছেন, সেটা আগেই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। শুধু সৌরভ নন, তাঁর পুরো প‌্যানেলকেই কোনও নির্বাচনের মধ্যে পড়তে হচ্ছে না বলেই খবর।

সৌরভ তাঁর প‌্যানেল ঠিক করে ফেলেছেন। প‌্যানেলটা এরকম- সচিব বাবলু কোলে, যুগ্ম-সচিব মদন ঘোষ, কোষাধ‌্যক্ষ সঞ্জয় দাস ও ভাইস প্রেসিডেন্ট অনু দত্ত। রবিবার সৌরভ-সহ পুরো প‌্যানেল বিকেলে সিএবিতে এসে মনোনয়ন জমা দেবে। শনিবার রাত পর্যন্ত বিরোধী শিবিরের পক্ষ থেকে কোনও মনোনয়ন জমা পড়েনি। রবিবার মনোনয়ন জমার শেষ দিন। সচিব পদের জন্য বাবলু কোলে এবং সঞ্জয় দাসের মধ্যে একটা টানাপোড়েন ছিল। সিএবি’র একাংশের মতে, সচিব পদে যোগ‌্যতা বিচারে বাবলু কোলের চেয়ে অনেক এগিয়ে ছিলেন সঞ্জয়। পূর্বতন প্রশাসনের সময়, তিনি সিএবি’র বিবিধ জটিল কাজ সামলেছেন। যদিও শেষপর্যন্ত বাবলুকেই বেছেছেন সৌরভ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আগামী ২২ সেপ্টেম্বর নির্বাচন সিএবিতে। এখনও যেহেতু জাতীয় ক্রীড়া আইন ক্রীড়া প্রশাসনে প্রয়োগ হয়নি, তাই আপাতত লোধা আইনে নির্বাচন করছে সিএবি। শেষ মুহূর্তে নাটকীয় পরিবর্তন না ঘটলে, সৌরভই বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি প্রেসিডেন্ট হতে চলেছেন তিনি। তাঁর পুরো প্যানেলও নির্বাচিত হতে চলেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

সিএবি প্রেসিডেন্ট পদে পুনরায় নির্বাচিত হয়ে এলে কী কী করবেন তিনি? এটা ঘটনা যে, বাংলা ক্রিকেটের অবস্থা বর্তমানে খুব ভালো নয়। মাঠে, মাঠের বাইরেও। সূত্রের খবর, সৌরভ তাঁর সম্ভাব‌্য ‘রিস্ট্রাকচারিংয়ের’ একটা খসড়াও ভেবে ফেলেছেন। তার মধ্য রয়েছে জুনিয়র ক্রিকেট নিয়ে প্রোজেক্ট থেকে জাতীয় পর্যায়ে বাংলার প্রতিনিধিত্ব বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.