সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উৎসবের আয়োজন কর দ্রুত। জাতীয় দলে ডাক পেয়েছো। সবচেয়ে সুখি মানুষ। ভারতীয় দলে সরফরাজ খান ডাক পাওয়ার পরে সোশাল মিডিয়ায় এমনটাই লিখেছেন সূর্যকুমার যাদব।
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট (India vs England) শুরুর আগেই বড় ধাক্কা ভারতীয় শিবিরে। ছিটকে গিয়েছেন কে এল রাহুল (KL Rahul) ও রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।

সিরিজের প্রথম ম্যাচে হেরে এমনিতেই প্রবল চাপে ভারত। তার মধ্যেই দুই তারকার না থাকা চিন্তা বাড়াবে রোহিত শর্মার।
[আরও পড়ুন: ‘অসুস্থ বাবার জন্য ক্রিকেটও ছাড়তে পারি!’, যোগ্য সন্তানের পরিচয় দিলেন দীপক চাহার]
বিশাখাপত্তনমে ২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্ট ম্যাচ। দলে ডাক পেয়েছেন সরফরাজ খান ও সৌরভ কুমার। ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে সরফরাজ দারুণ ব্যাটিং করেন। সেঞ্চুরি হাঁকান। ঘটনাক্রমে যেদিন সরফরাজ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন, সেদিনই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শতরান পান সরফরাজের ভাইও। রান পাওয়ার ফল পেলেন সরফরাজ। জাতীয় দলের দরজা খুলে গেল তাঁর সামনে।
[আরও পড়ুন: ‘আকাশে চমক’, জকোভিচের সঙ্গে হঠাৎই দেখা স্ট্যালিনের]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন