Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
IPL

চিনা সংস্থা VIVO বিদায়, আগামী আইপিএলের টাইটেল স্পনসর হচ্ছে টাটা গোষ্ঠী!

ভিভোর সঙ্গে পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়ে গেল বিসিসিআইয়ের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১১, ২০২২, ১৪:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১১, ২০২২, ১৪:৪৫

options
link
চিনা সংস্থা VIVO বিদায়, আগামী আইপিএলের টাইটেল স্পনসর হচ্ছে টাটা গোষ্ঠী! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে চিনা সংস্থাকে বিদায় করে স্বদেশি হওয়ার পথে আইপিএল (IPL)। আগামী মরশুম থেকেই কোটি টাকার টুর্নামেন্টের টাইটেল স্পনসর হতে চলেছে টাটা গোষ্ঠী। সংবাদসংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছেন আইপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল (Brijesh Patel)।

২০১৮ সালে চিনা মোবাইল সংস্থা VIVO-র সঙ্গে চুক্তি করে আইপিএল কর্তৃপক্ষ। ২০২৩ সাল পর্যন্ত টুর্নামেন্টের টাইটেল স্পনসর থাকার কথা ছিল ভিভোর। বিনিময়ে বিসিসিআইয়ের (BCCI) প্রাপ্তি ছিল ৪৪০ কোটি টাকা। কিন্তু ২০২০ মরশুমের আগে ভারত-চিন সম্পর্কের টানাপড়েনের জেরে VIVO-কে টাইটেল স্পনসরশিপ থেকে সরিয়ে দেয় ভারতীয় বোর্ড। বদলে এক বছরের জন্য আইপিএলের টাইটেল স্পনসর হয় অনলাইন বেটিং অ্যাপ Dream 11। সেই সংস্থাতেও অবশ্য চিনা বিনিয়োগ ছিল।

Tata set to replace VIVO as IPL's title sponsor, say sources

[আরও পড়ুন: IPL 2022: আইপিএলে এবার অধিনায়কের ভূমিকায় হার্দিক পাণ্ডিয়া! কোন ফ্র্যাঞ্চাইজির নেতা হচ্ছে‌ন?]

গত মরশুমে Dream 11-এর চুক্তি শেষ হলে ফের আইপিএলের টাইটেল স্পনসর হিসাবে ফিরে আসে ভিভো। বিসিসিআই অবশ্য গত বছর থেকেই মেগা টুর্নামেন্টের জন্য নতুন টাইটেল স্পনসর খুঁজছে। গতবছরও আইপিএলের টাইটেল স্পনসর হিসাবে Unacadamy এবং Dream 11-এর নাম শোনা যাচ্ছিল। কিন্তু শেষপর্যন্ত সীমিত সময়ের জন্য টাইটেল স্পনসর বদল করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত VIVO-কেই টাইটেল স্পনসর হিসাবে রেখে দেওয়া হয়।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[আরও পড়ুন: জুনিয়র দলে করোনার হাফ সেঞ্চুরি! টুর্নামেন্ট স্থগিতের সিদ্ধান্ত নিল BCCI]

কিন্তু আইপিএলের আগামী মরশুমে আর টাইটেল স্পনসর থাকছে না VIVO। বদলে TATA গোষ্ঠী হতে চলেছে এই মেগা টুর্নামেন্টের মূল বিনিয়োগকারী। মঙ্গলবার আইপিএল গভর্নিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদসংস্থা পিটিআইকে সিদ্ধান্তের কথা জানিয়েছেন খোদ আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল । যদিও, টাটা গোষ্ঠীর সঙ্গে আইপিএলের ঠিক কত টাকার চুক্তি হয়েছে, সেটা এখনও স্পষ্ট নয়। তবে, ভিভোর সঙ্গে বোর্ডের পাকাপাকিভাবে বিচ্ছেদ হয়ে গিয়েছে বলেই সূত্রের খবর।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.