Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬

রুদ্ধশ্বাস ম্যাচে কিউয়িদের হারিয়ে সিরিজ জয় টিম ইন্ডিয়ার

ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতে লাইক ও শেয়ার করুন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ১৭:৩৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০১৯, ১৭:৩৭

options
link
রুদ্ধশ্বাস ম্যাচে কিউয়িদের হারিয়ে সিরিজ জয় টিম ইন্ডিয়ার zoom

ভারত – ৬৭/৫ (৮ ওভার)

নিউজিল্যান্ড  – ৬১/৬  (৮ ওভার)

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভারত  ৬ রানে জয়ী

২-১ এ সিরিজ ভারতের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রুদ্ধশ্বাস ম্যাচে কিউয়িদের হারিয়ে টি-২০ সিরিজ জয় টিম ইন্ডিয়ার। ৬ রানে ম্যাচ জিতে নিল কোহলি ব্রিগেড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ কমে ৮ ওভারে দাঁড়ায়। প্রথমে ব্যাট করে ভারত ৬ উইকেটে তুলেছিল ৬৭ রান। ভারতীয় বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ের জন্য নিউজিল্যান্ডকে থামতে হয় ৬১ রানে।

[ম্যাচের আগে কোচের সঙ্গে মন্দিরে পুজো দিলেন ধাওয়ানরা

IND2

তিরুবনন্তপুরমের ম্যাচের আগে এক মাইলস্টোনের দোড়গোড়ায় ছিলেন বিরাট। কুড়ি-কুড়ির ম্যাচে ২ হাজার রানের হাতছানি ছিল। তবে কোহলি ঝড় তুলেও ফিরে যান ১৩ রানে। দুই ওপেনার শিখর এবং রোহিতও ব্যর্থ। ঘরোয়া ক্রিকেটে চমকে দিলেও মিডল অর্ডারে ভরসা দিতে পারেননি শ্রেয়স আইয়ার। মণীশ পাণ্ডে চালিয়ে খেললেও ১৭ রানে ফিরে যান। টি-২০ সিরিজের বাকি ম্যাচের মতো তিরুবনন্তপুরমেও দুরন্ত ছিলেন বোল্ট। শেষ ওভারে মাত্র ৬ রান দেন কিউয়ি পেসার। পাশাপাশি নিউজিল্যান্ডের ফিল্ডাররাও ছিলেন সেরা ফর্মে। আগের ম্যাচে জায়গা না পেলেও টিম সাউদি এদিন চমকে দেন। এক ওভারেই তুলে নেন দুই ভারতীয় ওপেনারকে। নিয়মিত ব্যবধানে ভারত উইকেট হারাতে থাকায় টিম ইন্ডিয়ার ইনিংস থামে ৬৭ রানে। ৮ ওভারে নিউজিল্যান্ডের জয়ের জন্য দরকার ছিল ৬৮ রান। ভাল শুরু করেছিল কিউয়িরা। মুনরো প্রথম বলেই ভুবনেশ্বর কুমারকে গ্যালারিতে ফেলেন। তবে প্রথম ওভারেই আর এক কিউয়ি ওপেনার গাপ্তিলকে ফিরিয়ে দেন ভুবি। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মুনরোকে আউট করেন বুমরা। এরপর নিউজিল্যান্ড সেভাবে আর ম্যাচে ফিরতে পারেনি। পান্ডিয়ার ডাইরেক্ট হিট ফিরিয়ে দেয় কিউয়ি অধিনায়ক উইলিয়ামসনকে।

[মেয়ের বোলিংয়ের সামনে গম্ভীর, একরত্তি বোলারকে দলে চাইলেন শাহরুখ]

টি-২০ ব়্যাঙ্কিংয়ের এক নম্বরে নিউজিল্যান্ড। টেস্ট, একদিনের ক্রিকেট দাপটে দেখালেও এই ফর্ম্যাট পাঁচ নম্বরে টিম ইন্ডিয়া। পাশাপাশি নিউজিল্যান্ডের বিরুদ্ধে এর আগের ৬টি ম্যাচের ভারত জেতে মাত্র ১ নম্বরে।  ফেবারিট থাকলেও একদিনের সিরিজ ২-১ এ জিতেছিল কোহলির ভারত। তিরুবনন্তপুরমেও একই ফল। টি-২০ ক্রিকেটেও বিশ্বের এক নম্বর দলকে হারিয়ে বিরাটরা বুঝিয়ে দিলেন টিম ইন্ডিয়া এখন ধারাবাহিক।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.