Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬

অম্বাদেবী মন্দিরে পুজো দিলেন সস্ত্রীক জাহির খান, হইচই নেটদুনিয়ায়

এদিকে, একটি ম্যাগাজিনের শুটিং-এ বোল্ড অবতারে ধরা দিলেন নবদম্পতি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯, ১১:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২১, ২০১৯, ১১:৪৫

options
link
অম্বাদেবী মন্দিরে পুজো দিলেন সস্ত্রীক জাহির খান, হইচই নেটদুনিয়ায় zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় সেলেবদের ট্রোল করা যেন একপ্রকার অভ্যাসে পরিণত হয়েছে কট্টরপন্থীদের। পান থেকে চুন খসলেই মৌলবাদিদের চোখ রাঙানি দেখতে হচ্ছে তাঁদের। নওয়াজউদ্দিন সিদ্দিকি থেকে মহম্মদ কাইফ। মন্দিরা বেদী থেকে সানিয়া মির্জা, তালিকা দিনদিন লম্বাই হচ্ছে। আর মহম্মদ শামি-ইরফান পাঠানদের মতো ক্রিকেটারদের নামও রয়েছে সেই তালিকায়। তবে এবার সেই তালিকায় নাম জুড়েছে সদ্য বিবাহিত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাহির খানের। তবে সমালোচনার করলেও অনেকেই জাহিরের এই কাজের প্রশংসাও করেছেন।

[OMG! ধোনির কন্যা জিবার এই প্রতিভাও রয়েছে!]

গত মাসে ‘চক দে ইন্ডিয়া’ খ্যাত বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে সাত পাঁকে বাধা পড়েছেন জাহির। রেজিস্ট্রি ম্যারেজ করলেও পরে এলাহি পার্টির আয়োজনও করেন। যেখানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকারাও। এরপরই সদ্যবিবাহিত স্ত্রীকে নিয়ে মহারাষ্ট্রের কোলাপুরের অম্বাদেবী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন। পুজো দেওয়ার ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তাতেও যে নেটদুনিয়ায় রোষের মুখে পড়তে হবে তা হয়ত বুঝতে পারেননি তিনি। কেউ লেখেন, ‘জাহির মুসলিম সেলিব্রিটি বলে তাঁর হিন্দু মন্দিরে যাওয়া নিয়ে কেউ কিছু বলছে না। এটাই যদি কোনও হিন্দু সেলিব্রিটি করতেন, তাহলে তাঁকে অনেক সমালোচনা শুনতে হত।’ অবশ্য এর তুলনায় জাহিরের এহেন কাজের প্রশংসাটাই অনেক বেশি লোকে করেছে। দু’জনেই ভিন্ন ধর্মের হলেও জাহির-সাগরিকার যে কট্টরপন্থীদের মনোভাব নিয়ে কোনও সমস্যা নেই, তা দু’জনের হাবভাবেই স্পষ্ট। এক নজরে দেখে নিন টুইটগুলি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[মহাডার্বিতে খালিদের তুকতাক শেষপর্যন্ত পৌঁছল হাতাহাতিতে]

এদিকে, সম্প্রতি নবদম্পতি একটি ম্যাগাজিনের জন্য ফটোশুটেও অংশ নিয়েছিলেন। যার শুটিং হয়েছে লন্ডনে। সম্প্রতি ম্যাগাজিনটির তরফ থেকে শুটিং-এর সময়ের একটি ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশিত করা হয়েছে। আর সেটি প্রকাশ পেতেই হইচই সোশ্যাল মিডিয়ায়। অনেকেই সাগরিকার সেই অসাধারণ আকর্ষণীয় লুকের প্রশংসাও করেছেন।

[পাকা খবর, শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডের পরই অবসরে ধোনি]

দেখুন ভিডিও:

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.