Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬

এবার বিরাটের ইনস্টাগ্রামেও একসঙ্গে ‘বিরুস্কা’, দেখুন ছবি

ফের একবার জনসমক্ষে জানালেন অনুষ্কার প্রতি নিজের ভালবাসার কথা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২১, ১২:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২১, ১২:৫৮

options
link
এবার বিরাটের ইনস্টাগ্রামেও একসঙ্গে ‘বিরুস্কা’, দেখুন ছবি zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝে একবার সম্পর্কে চিঁড় ধরেছিল। কিন্তু তারপর আবারও সম্পর্ক জোড়া লেগেছিল। আর এখন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার জুটি যে আরও মজবুত, ফের একবার তা প্রমাণিত হল। ভ্যালেন্টাইনস ডে হোক কিংবা নারীদিবস, অনুষ্কার প্রতি নিজের ভালবাসা প্রকাশের কোনও সুযোগই হাতছাড়া কখনও করেননি বিরাট। আবারও সেটা দেখালেন তিনি। এবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলের ডিসপ্লে ছবিও অনুষ্কার জন্য পরিবর্তন করলেন বিরাট।

[‘কুলভূষণ যাদবকে ছাড়াতে পাকিস্তানে বোমা ফেলুক ভারত’]

এদিন যে ছবিটি বিরাট নিজের ইনস্টাগ্রামে আপলোড করেছেন তাতে দু’জনেই কালো রঙের পোশাক পরে রয়েছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দেখুন সেই ছবি:

virat
এর আগে নারীদিবসে নিজের মা এবং অনুষ্কার সঙ্গে দু’টি ছবি আপলোড করেছিলেন কোহলি। সঙ্গে লিখেছিলেন, ‘সমস্ত মহিলাদের নারীদিবসের শুভেচ্ছা, বিশেষ করে আমার জীবনের দুই শক্তিশালী নারীকে। আমার মা এবং অনুষ্কা।’

তরুণ প্রজন্মের এই দুই হার্টথ্রবকে এখন মাঝেমধ্যেই একসঙ্গে দেখা যায়। কয়েকদিন আগেও অস্ট্রেলিয়া সিরিজে চোট পাওয়ার জন্য আইপিএলের শুরুর কয়েকটা ম্যাচ খেলতে পারেননি বিরাট। শুক্রবার প্রথমবার খেলতে নামেন তিনি। কিন্তু রিহ্যাব চলাকালীনও একসঙ্গে দেখা গিয়েছিল ‘বিরুস্কা’কে। বর্তমানে ‘বিরুস্কা’-র ফ্যানেরাও তাঁদের সম্পর্ক ফের জোড়া লাগায় অনেকটাই খুশি।

[পাকিস্তান ক্ষমা না চাইলে সুলতান জোহর কাপে খেলবে না ভারত]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.