Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
অস্ট্রেলিয়ার দাবানল যুবরাজ সিং

অস্ট্রেলিয়ার দাবানল বিধ্বস্তদের পাশে যুবরাজ, চ্যারিটি ম্যাচ খেলবেন প্রাক্তন অলরাউন্ডার

শচীনের পর ভারতীয় হিসেবে নাম জুড়ল যুবিরও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৬, ২০২০, ১৬:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৬, ২০২০, ১৬:৪১

options
link
অস্ট্রেলিয়ার দাবানল বিধ্বস্তদের পাশে যুবরাজ, চ্যারিটি ম্যাচ খেলবেন প্রাক্তন অলরাউন্ডার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়ার দাবানলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বুশফায়ার ক্রিকেট ব্যাশে অংশ নিচ্ছেন শচীন তেণ্ডুলকর। এ খবর তো আগেই জানা গিয়েছে। তবে ক্রিকেটার হিসেবে নয়, কোচের ভূমিকায় দেখা যাবে মাস্টার ব্লাস্টারকে। এবার এই মহৎ কাজে যুক্ত হলেন আরেক ভারতীয়। তিনি যুবরাজ সিং। আগামী ৮ ফেব্রুয়ারি চ্যারিটি ম্যাচে যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। তাঁর পাশাপাশি এই ম্যাচে খেলতে দেখা যাবে প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রমকেও।

দাউদাউ করে আগুন জ্বলেছে অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ বনাঞ্চলে। সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সেই ভয়াবহ দাবানলের জেরে পুড়েছে কয়েক লক্ষ একর জমি। ভস্মীভূত প্রচুর বাড়ি-ঘর। ক্ষতি হয়েছে কয়েক’শ কোটি টাকার। বিধ্বংসী দাবানলের গ্রাসে ৫০ কোটি বন্যপ্রাণী। বর্তমানে আগুন নিভলেও হড়পা বান ও ধুলিঝড়ে বিপর্যস্ত বিস্তীর্ণ এলাকা। এমন পরিস্থিতিতে ঘরছাড়া সেই সমস্ত মানুষের পাশে দাঁড়াতেই একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। ম্যাচের পোশাকি নাম বুশফায়ার ক্রিকেট ব্যাশ।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: অনবদ্য বোলাররা, বিরাট-রোহিতের ব্যর্থতার দিন ভারতকে জেতাল তরুণ-ব্রিগেড]

এই ম্যাচ থেকে প্রাপ্ত সমস্ত অর্থ চলে যাবে ক্ষতিগ্রস্তদের খাতে। বিগ ব্যাশ লিগের ফাইনালে ভারত ও অস্ট্রেলিয়া মহিলা দল মুখোমুখি হওয়ার আগে খেলা হবে চ্যারিটি ম্যাচটি। যেখানে অংশ নেবেন জাস্টিন ল্যাঙ্গার, অ্যাডাম গিলক্রিস্ট, ব্রেট লি, মাইকেল ক্লার্ক, শেন ওয়ার্নের মতো অজি কিংবদন্তিরা। আর তাঁদের পাশেই দেখা যাবে যুবরাজ সিংকে। ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে খুশি যুবি। অস্ট্রেলিয়ার সাহায্যার্থে এগিয়ে এসেছেন আক্রমও। এখনও পর্যন্ত পাক ক্রিকেটার হিসেবে তাঁর নামই রয়েছে তালিকায়। তবে শোনা যাচ্ছিল, মহেন্দ্র সিং ধোনিও এতে অংশ নিতে পারেন। যদিও তাঁর খেলা এখনও নিশ্চিত নয়।

দুই দলের নেতৃত্বে থাকবেন রিকি পন্টিং এবং শেন ওয়ার্ন। ক্রিকেট ঈশ্বর শচীনকে দেখা যাবে কোচের ভূমিকায়। পন্টিংয়ের দলের কোচ হচ্ছেন তিনি। উলটোদিকে টেস্ট ক্রিকেটে প্রথম ৫০০ উইকেটের মালিক কোর্টনি ওয়ালসের তত্ত্বাবধানে খেলবে ওয়ার্নের দল। এছাড়াও নন-প্লেয়িং অধিনায়ক হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথ, মেল জোনস এবং অ্যান্ড্রু জোনস।

[আরও পড়ুন: ‘এই স্বীকৃতিই দেশে ক্রীড়াবিদদের গুরুত্ব প্রমাণ করে’, আপ্লুত পদ্মভূষণ পেতে চলা সিন্ধু]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.