Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

ডেনমার্ক ওপেনে ভারতকে খেতাব জয়ের স্বপ্ন দেখাচ্ছেন সাইনা, প্রণয়

কোয়ার্টার ফাইনালে উঠলেন কিদাম্বি শ্রীকান্তও।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৮:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৮:১৪

options
link
ডেনমার্ক ওপেনে ভারতকে খেতাব জয়ের স্বপ্ন দেখাচ্ছেন সাইনা, প্রণয় zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের এক নম্বর তারকা পি ভি সিন্ধু ছিটকে গিয়েছেন। কিন্তু তাতে কী? এইচএস প্রণয়, সাইনা নেহওয়াল এবং কিদাম্বি শ্রীকান্তের হাত ধরে ডেনমার্ক ওপেনে অব্যাহত ভারতীয়দের সাফল্য। তিন তারকাই পৌঁছে গেলেন টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে। তবে এর মধ্যে প্রণয়ের সাফল্য সবথেকে বেশি নজর কেড়েছে। ছেলেদের সিঙ্গলসে ভারতীয় তারকা প্রাক্তন এক নম্বর এবং তিনবারের অলিম্পিকে রুপোজয়ী মালয়েশিয়ার ব্যাডমিন্টন তারকা লি চোং উই-কে হারিয়েছেন।

[৩৯-এ পা, জন্মদিনে বীরুকে শুভেচ্ছা জানিয়ে ‘উলটো’ টুইট শচীনের]

এদিন খেলার শুরু থেকেই ম্যাচের রাশ নিজের হাতে নিয়ে নেন প্রণয়। তবে প্রথম গেম জিতলেও দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান লি চোং। অতি সহজে দ্বিতীয় গেমটি জিতে নেন মালয়েশিয়ার তারকা। তবে তৃতীয় গেমে ফের লড়াইয়ে ফেরেন ভারতীয় তারকা। শেষপর্যন্ত ২১-১৭, ১১-২১, ২১-১৯ পয়েন্টে ম্যাচ পকেটে পুরে ফেলেন এইচএস প্রণয়। ম্যাচ শেষে উচ্ছ্বসিত প্রণয় জানিয়েছেন, “চোং-এর মতো তারকাকে হারানোটা দারুণ ব্যাপার। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। যিনি বিশ্বের যে কোনও আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে নিজের সেরাটা দিতে পারে। ওর বিরুদ্ধে আগেও জিতেছি। ফলে বেশি কিছু না ভেবে খেলেছি। নিজের সেরাটা দিয়েছি। তাতেই সাফল্য এসেছে।” তবে প্রণয় এখানেই থেমে থাকতে চান না। তাঁর বক্তব্য, “আমি আগেও তারকা খেলোয়াড়দের হারিয়েছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। ট্রফি না জিতলে এই সব সাফল্যের কোনও মূল্য থাকে না। সেই কারণে, সব ভুলে সামনের ম্যাচের জন্য মনোসংযোগ করছি। আশা করছি এবার সাফল্য আসবে।” অন্যদিকে, বিশ্বের আট নম্বর ভারতীয় তারকা কিদাম্বি শ্রীকান্তের দুরন্ত ফর্ম ডেনমার্কেও বজায় রয়েছে। তিনি ২১-১৩, ৮-২১, ২১-১৮ পয়েন্টে হারিয়েছেন কোরিয়ার জেয়ন জিনকে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[এবার কালীপুজোর থিমে দেখা মিলল ভারতের অনূর্ধ্ব ১৭ ফুটবলারদের]

পি ভি সিন্ধু ছিটকে গিয়েছেন। কিন্তু তাতে কী? ক্যারোলিন মারিনকে হারানোর পর সাইনা নেহওয়াল যে দুরন্ত ফর্মে রয়েছেন। মেয়েদের সিঙ্গলসে আপাতত তিনিই আশার আলো জ্বালিয়ে রেখেছেন। প্রি-কোয়ার্টার ফাইনালে ২২-২০, ২১-১৩ পয়েন্টে হারালেন তাইল্যান্ডের নিচেয়ন জিন্দাপোলকে। প্রণয় পরের রাউন্ডে খেলবেন সন ওয়ান হো-এর বিরুদ্ধে। শ্রীকান্তের প্রতিপক্ষ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভিক্টর অ্যাক্সেলসন। আর সাইনা খেলবেন জাপানের আকানে ইমাগুচির বিরুদ্ধে। সূচি অনুযায়ী শ্রীকান্তের শেষ আটের প্রতিপক্ষ যে অ্যাক্সেলসন হতে পারেন, তা টুর্নামেন্ট শুরুর আগেই বোঝা গিয়েছিল। এবং শ্রীকান্ত আগেই জানিয়েছিলেন, “এই ম্যাচ নিয়ে ভাবছি না। যদি কোয়ার্টার ফাইনালে উঠতে পারি, তা হলে নিজের সেরাটা দেব।” অ্যাক্সেলসন অবশ্য শ্রীকান্তকে সমীহ করছেন। তিনি জানিয়েছেন, “ভারতীয় তারকা এই মুহূর্তে ভাল খেলছে। আমাকে জিততে হলে সেরাটা দিতে হবে।”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.