Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

মায়ামির ‘এল ক্লাসিকো’তে হার রোনাল্ডোহীন রিয়ালের

বার্সার হয়ে গোল মেসি, রাকিটিচ, পিকে-র।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৫:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৫:১৩

options
link
মায়ামির ‘এল ক্লাসিকো’তে হার রোনাল্ডোহীন রিয়ালের zoom

বার্সেলোনা-৩    (মেসি, রাকিটিচ, পিকে)                                           রিয়াল মাদ্রিদ-২   (কোভাচিচ, আসেনসিও)

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মরশুমের প্রথম ‘এল ক্লাসিকো’। যতই প্রাক মরশুম প্রীতি টুর্নামেন্ট হোক না কেন, মুখোমুখি যে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ। তাই গোটা মায়ামিতে ছড়িয়ে পড়েছিল ফুটবল জ্বর। তবে ইউরোপ চ্যাম্পিয়নদের হারিয়ে শেষ হাসি হাসল বার্সেলোনাই। হাড্ডাহাড্ডি লড়াইয়ে চির-প্রতিদ্বন্দ্বীকে ৩-২ গোলে হারালেন লিওনেল মেসি-নেইমাররা। বার্সার হয়ে গোল করলেন মেসি, রাকিটিচ, জেরার্ড পিকে। অপরদিকে রিয়ালের হয়ে দু’টি গোল কোভাচিচ এবং আসেনসিও-র।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[‘মোহনবাগান রত্ন না হলেও কিছু যেত আসত না, ক্লাবের ড্রেসিং রুমটাই সব’]

একদিকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নেই। তিনি এখনও ছুটিতে। অপরদিকে, ব্রাজিলিয়ান তারকা নেইমারের বার্সেলোনা ছেড়ে প্যারিস সাঁ জাঁ-য় যোগ দেওয়া নিয়ে জল্পনা অব্যাহত। এই আবহের মধ্যেই এদিন মুখোমুখি হয়েছিল দুই দল। বার্সা কোচ হিসেবে নিজের প্রথম এল ক্লাসিকোতে প্রথম দল নিয়েই শুরু করেন ভালভারদে। শুরু থেকেই আক্রমণে নিয়ে আসেন মেসি-নেইমার-সুয়ারেজের ত্রিফলা জুটিকে। আর এতেই গোলের মুখ খুলে ফেলে বার্সেলোনা। ম্যাচ শুরুর ৭ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে যায় তাঁরা।

ভারানে-ব়্যামোস-মার্সেলো-কার্ভাজাল নিয়ে গঠিত রিয়াল রক্ষণের ভুলে বল পেয়ে যান মেসি। ম্যাচ শুরু হওয়ার তিন মিনিটে পেনাল্টি বক্সের ভিতর থেকে নেওয়া শট এক ডিফেন্ডারের গায়ে লেগে রিয়াল গোলরক্ষক কেলর নাভাসের নাগাল এড়িয়ে গোলে ঢুকে যায়। এরপর ৭ মিনিটে জোরালো শটে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন রাকিটিচ।

 

এরপরই খেলায় ফেরে ‘লস ব্ল্যাঙ্কোস’রা। প্রথমে কোভাচিচ ও পরে আসেনসিও দুরন্ত গোল করে রিয়ালকে সমতায় ফেরান। আসেনসিও-র গোলে দেখা গেল সেই পুরানো রিয়ালের ঝলক।

 

তবে শেষ রক্ষা অবশ্য হয়নি। ফ্রি-কিক থেকে ভেসে আসা বলে দলের হয়ে জয়সূচক গোলটি করেন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে। ম্যাচের বয়স তখন ৫০ মিনিট। তবে এরপর আর কোনও গোল হয়নি। শেষদিকে দু’দলই বেশ কয়েকজন খেলোয়াড় পরিবর্তন করে। রোনাল্ডো না খেললেও এদিন রিয়ালের হয়ে মাঠে নেমেছিলেন বেনজেমা এবং গ্যারেথ বেল। তবে তেমন দাগ কাটতে পারেননি তাঁরা।

 

আগামী মাসেই ফের মুখোমুখি হবে দুই দল। আগামী ১৪ আগষ্ট ন্যু ক্যাম্প এবং ১৬ আগষ্ট সান্তিয়াগো বার্নাবেউতে সুপারকোপা টুর্নামেন্টে খেলতে নামবে বার্সা-রিয়াল। তবে সেই ম্যাচে কিন্তু খেলবেন সি আর সেভেন। এখন দেখার পরপর দু’টি এল ক্লাসিকো হারার পর ঘুরে দাঁড়াতে পারে কিনা জিনেদিন জিদানের ছেলেরা।

[স্ত্রীর সঙ্গে শেহবাগের এই ছবি ঘিরেই উত্তাল সোশ্যাল মিডিয়া]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.