Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

ডু অর ডাই ম্যাচের আগে মেসির বিরুদ্ধে হুঙ্কার নাইজেরীয় স্ট্রাইকার মুসার

কী বললেন তারকা?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ১৭:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ১৭:১৪

options
link
ডু অর ডাই ম্যাচের আগে মেসির বিরুদ্ধে হুঙ্কার নাইজেরীয় স্ট্রাইকার মুসার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের ইতিহাসে আর্জেন্টিনার বিরুদ্ধে নাইজেরিয়া কখনও জয়ের মুখ দেখেনি৷ বিশ্ব মঞ্চে আফ্রিকান দেশের বিরুদ্ধে সবসময়ই দাপট বজায় রেখেছে আর্জেন্টিনা৷ মঙ্গলবার ফের মুখোমুখি সেই দুই দল৷ কিন্তু এবার সেই ইতিহাস পালটে ফেলতে মরিয়া মুসা অ্যান্ড কোং৷ তাই মাঠে নামার আগে লিও মেসিকে রীতিমতো হুমকি দিয়ে রাখলেন নাইজেরীয় স্ট্রাইকার৷

[মিশরের হয়ে আর খেলবেন না সালাহ! কেন তিতিবিরক্ত তারকা?]

কথায় বলে, সময় যখন খারাপ যায়, চামচিকেতেও লাথি মারে৷ এলএম টেনের অবস্থা যেন তেমনটাই হয়েছে৷ আইসল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন৷ যার খেসারত দিতে হয় সাম্পাওলির দলকে৷ প্রথম ম্যাচ ড্র হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে লজ্জাজনকভাবে হেরেই যায় দল৷ সে ম্যাচেও গোলের মুখ দেখেননি মেসি৷ আর তাই এবার কোণঠাসা হয়ে যাওয়া আর্জেন্টিনার বিরুদ্ধে হুঙ্কার দিলেন মুসা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ফাউলের জন্য সুইডিশ তারকাকে জঙ্গি তকমা, পুলিশের দ্বারস্থ ফেডারেশন]

বিশ্বকাপে নাইজেরিয়ার বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচে নামার আগে এমনিতেই আর্জেন্টিনা শিবিরে তুমুল ডামাডোল৷ কোচ সাম্পাওলির স্ট্র্যাটেজি পছন্দ হচ্ছে না মেসি-মাসচেরানোদের৷ তাই মঙ্গলবারের ম্যাচে প্রথম একাদশ বাছা থেকে ফর্মেশন সবই ঠিক করবেন অধিনায়ক মেসি এবং তাঁর সতীর্থ৷ আর আর্জেন্টাইন শিবিরের এমন টালমাটাল পরিস্থিতিকেই কাজে লাগাতে চায় নাইজেরিয়া৷ ম্যাচের আগে মেসিকে একপ্রকার সতর্কই করে রাখলেন নাইজেরীয় স্ট্রাইকার আহমেদ মুসা৷ পুরনো পরিসংখ্যান টেনে তিনি বলেন, “আর্জেন্টিনা এবং মেসির বিরুদ্ধে আমি যখনই খেলি, তখনই গোল করি৷ চার বছর আগে (ব্রাজিল বিশ্বকাপে) আমি জোড়া গোল করেছিলাম৷ (যদিও সে ম্যাচ ৩-২ গোলে হারে নাইজেরিয়া)৷ এমনকী বার্সেলোনার বিরুদ্ধে লেস্টার সিটি জার্সি গায়েও দু’গোল করেছি৷ তাই পরের ম্যাচেও মেসিদের বিরুদ্ধে আমি আবার দু’টো গোল করব৷” কথাতেই বুঝিয়ে দিলেন বিশ্বের সেরা তারকার মুখোমুখি হলে গোল করার তাগিদটা বেড়ে যায় মুসার৷ যার সর্বশেষ প্রতিফলন দেখা গিয়েছিল গত বছর৷ আন্তর্জাতিক প্রীতিম্যাচে আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারায় তাঁরা৷ সেখানেও একটি গোলের পাশে লেখা ছিল মুসার নাম৷ এদিকে, গত ম্যাচে আইসল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসী নাইজেরিয়া৷ মঙ্গলবারের ম্যাচ জিততেই হবে আলবিসেলেস্তাকে৷ তাই টক্কর হতে চলেছে সেয়ানে-সেয়ানে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.