Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬

নেইমার মাঠে পড়ে গেলেই বিনামূল্যে পানীয়, আজব অফার ব্রাজিলের পাব-এ

একই ছবি কি আজও দেখা যাবে?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৩:৪৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৩:৪৭

options
link
নেইমার মাঠে পড়ে গেলেই বিনামূল্যে পানীয়, আজব অফার ব্রাজিলের পাব-এ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যতবার তারকা পড়বেন। ততবার বিনামূল্যের পানীয় উঠবে ক্রোতাদের হাতে। অদ্ভুত অফার। তবে এই অফারই হইচই ফেলেছে ব্রাজিলের স্যর ওয়াল্টার পাবে।

[  নেতা মেসি বোঝালেন, এভাবেও ফিরে আসা যায়… ]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চলতি বিশ্বকাপের দু’টি ম্যাচেই নেইমারকে বারাবার মাঠে পড়ে যেতে দেখা গিয়েছে। বিশ্বকাপের আগেই চোট নিয়ে সমস্যায় ছিলেন। তবে অনেকে বলেছিলেন, চোট শাপে বর হয়েছে। এরফলে অনেক ফুরফুরে মেজাজে চাঙ্গা নেইমারকে পাওয়া যাবে। তবে প্রথম ম্যাচে নেইমারকে দেখে বোঝাই যাচ্ছিল না তিনি ঠিক কতখানি ফিট। বারাবার পড়ে যাচ্ছিলেন। বিপক্ষের ট্যাকলের সামনে রীতিমতো অসহায় বোধ করছিলেন। তবে প্রথম ম্যাচে সবথেকে বেশি ফাউল করা হযেছিল তাঁকেই। বিশ্বকাপের ইতিহাসে গত কুড়ি বছরে এত ফাউল কাউকে সহ্য করতে হয়নি। ব্রাজিলের তিনিই একমাত্র তারকা যাঁকে বিশ্বকাপের এক ম্যাচে এতগুলো ফাউল সহ্য করতে হয়েছে। পরের ম্যাচে অবশ্য ফাউলের ঘনঘটা ছিল না। কিন্তু বারাবর তাও নেইমারকে মাঠে পড়ে যেতে দেখা দিয়েছে।  এ নিয়ে সোশ্যাল মিডিয়াও নানা রসিকতাও চলছে।

ভগবানের উচ্ছ্বাসের দিনে ক্যালেন্ডারে লাল দাগ থাকে না… ]

এবার এই রসিকতাকেই বাণিজ্যে টেনে আনল ওয়াল্টার পাব। বুধবার অতি গুরুত্বপূর্ণ ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে মাঠে নামছেন নেইমাররা। শেষ ষোলোয় যেতে হলে ড্র করতেই হবে। এই পরিস্থিতিতে পাবের অফার, এদিন মাঠে যতবার নেইমার পড়ে যাবেন, ততবার বিনামূল্যে পানীয় বা সট দেওয়া হবে। সংস্থার তরফে ফেসবুক পেজে ঘোষণা করে ক্রেতা টানার পরিকল্পনা নেওয়া হয়েছে। নেইমার কতবার পড়বেন কে জানে! সার্বিয়া তাঁকে ট্যাকল না করে পারবে না। ফলে একই ছবি বারবার দেখা যেতে পারে। আর সে কারণে হাসি ফুটতে পারে তাঁদের মুখে, যাঁরা পানীয় ভালবাসেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.