Advertisement
Sangbad Pratidin
  • ৭ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৩ জুন ২০২৬

ম্যাচে দু’গোল করেই সদ্যোজাত সন্তানকে দেখতে হাসপাতালে ছুট ফুটবলারের

জানেন, কে সেই ফুটবলার?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৯:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৯, ১৯:৪৮

options
link
ম্যাচে দু’গোল করেই সদ্যোজাত সন্তানকে দেখতে হাসপাতালে ছুট ফুটবলারের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ম্যাচে প্রিয়দলের গতিময় ফুটবল কিংবা কোনও ফুটবলারের স্কিলের ঝলকানি দর্শকদের মাতিয়ে দেয় ঠিকই। কিন্তু, ফুটবলে আসল কথা তো গোল। তাই গোল করে দলকে জেতানোর থেকে একজন পেশাদার ফুটবলারের বড় তৃপ্তি আর কীই বা হতে পারে? কিন্তু, ম্যাচে গোল করার পর যদি নিজের সদ্যোজাত সন্তানকে কোলে তুলে নিতে পারেন কোনও ফুটবলার, তাহলে সেই অনূভুতি বোধহয় ভাষায় ব্যক্ত করা যায় না! ঠিক যেমনটা ঘটল ইংল্যান্ডের উইগান অ্যাথলেটিক ক্লাবের ফুটবলার রিয়ান কোলক্লোর জীবনে।

[‘জোড়ু কা গুলাম’, বিয়ের আগেই ভুবিকে এ কথা কেন বললেন ধাওয়ান?]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তিনি পেশাদার ফুটবলার। খেলেন স্ট্রাইকার পজিশনে। তাই ম্যাচে গোল করে দল জেতানো শুধু তৃপ্তির বিষয়ই নয়, পেশাগত দায়িত্বও বটে। আবার ব্যক্তিজীবনে সেই মানুষটি কারও স্বামী। তাই প্রসবের সময়ে স্ত্রীর পাশে থেকে আনন্দ ভাগ করে নিতে পারাটাও তো কম বড় কথা নয়। কিন্তু, পেশাগত ও ব্যক্তিগত জীবনের দুই চরম আনন্দের ঘটনা যদি একইসঙ্গে ঘটে যায়, তাহলে অনুভূতিটা কেমন হয়?  তা এখন টের পাচ্ছেন ইংল্যান্ডের উইগান অ্যাথলেটিক ক্লাবের ফুটবলার রিয়ান। ম্যাচে দু-দুটি গোল করার পরমুর্হুতেই তিনি যে নিজের সদ্যোজাত সন্তানকে কোলে তুলে নিতে পেরেছেন! দলের জার্সি গায়ে সদ্যোজাত সন্তানকে কোল নিয়ে নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট করে সবার সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন এই ব্রিটিশ ফুটবলার।

[নতুন ইনিংস শুরু, ঝটিকা সফরেই আংটি বদল সুনীল-সোনমের]

ইংল্যান্ডের স্থানীয় লিগের একটি ম্যাচ চলছিল। দলের প্রথম একাদশে ছিলেন রিয়ান কোলক্লো। দুটি গোলও করেন তিনি। কিন্তু, এরপরই আচমকাই কোলক্লোকে তুলে নেন কোচ। মাঠ থেকে সোজা হাসপাতালে ছোটেন এই ব্রিটিশ ফুটবলার। হাসপাতালে তখন তাঁর স্ত্রীর প্রসবযন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই একটি ফুটফুটে সন্তানের জন্ম দেন তিনি। ম্যাচ শেষ হওয়ার আগেই নিজের  দ্বিতীয় সন্তানের মুখ দেখেন কোলক্লো। নিজের সন্তানকে কোলে নিয়ে ছবিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়া। গায়ে তখনও ক্লাবের জার্সি!

[ভাজ্জি ও তাঁর পরিবারকে শুভেচ্ছা জানাতে গিয়ে এ কী ভুল করলেন সৌরভ!]

ম্যাঞ্চেস্টারের ক্লাব উইগান অ্যাথলেটিকের ম্যানেজার লে্ম রিচার্ডসন জানিয়েছেন, ‘ হাফ টাইমেই খবর আসে, কোলক্লো দ্বিতীয়বার বাবা হয়েছেন। তাই ম্যাচে দ্বিতীয় গোল করার পরই ওকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিই। কারণ, মাঠে থাকলেও, তখনও ওর মন পড়েছিল হাসপাতালে।’ ক্লাবের ম্যানেজারের সংযোজন, ‘আমরা সকলেই মানুষ। প্রত্যেকের ব্যক্তিগত জীবন আছে। তাই এইধরণের ক্ষেত্রে অনেকেই হাসপাতালে গিয়ে স্ত্রী বা সঙ্গিনীর পাশে থাকতে চান। কেউ আবার ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত ড্রেসিংরুমে থাকেন। এক্ষেত্রে আমরা সবসময় ফুটবলারের ব্যক্তিগত ইচ্ছাকেই মর্যাদা দিই।’  প্রসঙ্গত, ম্যাচে তিন গোলে জেতে উইগান অ্যাথলেটিক ক্লাব।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

[আই লিগ শুরুর আগে সুখবর মোহনবাগানে, চিন্তার ভাঁজ ইস্টবেঙ্গল কর্তাদের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.