Advertisement
Sangbad Pratidin
  • ৫ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ২১ জুন ২০২৬
AIFF

এবার থেকে মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশের বিরুদ্ধেও খেলবেন সুনীলরা, ঐতিহাসিক চুক্তি AIFF-এর

ভারতের বিভিন্ন বয়সের দল আমন্ত্রণের মাধ্যমে খেলতে পারবে মধ্যপ্রাচ্যের টুর্নামেন্টে। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১, ২০২৩, ১৯:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১, ২০২৩, ১৯:১৫

options
link
এবার থেকে মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশের বিরুদ্ধেও খেলবেন সুনীলরা, ঐতিহাসিক চুক্তি AIFF-এর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দোহায় ঐতিহাসিক চুক্তি সম্পন্ন হল ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) ও সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের (CAFA) মধ্যে। যে চুক্তি সম্পন্ন হল, তার প্রভাব সুদূরপ্রসারী হতেই পারে।

সর্বভারতীয় ফুটবল সংস্থা ও সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যে মৌ চুক্তি হয়েছে। এই চুক্তির ফলে ভারতের সমস্ত বয়সভিত্তিক দল (পুরুষ ও মহিলা) সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। ভারতের বিভিন্ন বয়সের দল আমন্ত্রণের মাধ্যমে খেলতেই পারে মধ্যপ্রাচ্যের টুর্নামেন্টে। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ICC World Cup 2023: মাঠে পড়ে গিয়ে মাথায় চোট! ইংল্যান্ড ম্যাচ থেকে ছিটকে গেলেন ম্যাক্সওয়েল]

আফগানিস্তান, কিরগিজ প্রজাতন্ত্র, তুর্কমেনিস্তান, ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান সেন্ট্রাল এশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের সদস্য দেশ। এর সদর দপ্তর দুশানবেতে। সর্বভারতীয় ফুটবল সংস্থার সভাপতি কল্যাণ চৌবে বলেছেন, ”সিএএফএ-র সঙ্গে গাঁটছড়ার পরে আমাদের বিভিন্ন বয়সভিত্তিক দল প্রতিদ্বন্দ্বিতামূলক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। মধ্যপ্রাচ্যের প্রতিযোগিতায় অংশ নিতে চাই, আমাদের এই আবেদনে সাড়া দেওয়ার জন্য সিএএফএ ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই।” 

[আরও পড়ুন: ‘ক্রিকেটার হওয়ার পিছনে ওয়াংখেড়ের অবদান অনেক’, ঘরের মাঠে নামার আগে বলছেন রোহিত]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.