Advertisement
Sangbad Pratidin
  • ৬ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২২ জুন ২০২৬
I-League

স্থগিতাদেশ সত্ত্বেও হাতে ট্রফি পেল চার্চিল, ভুল বুঝতে পেরে ‘ক্ষমাপ্রার্থী’ এআইএফএফ

চার্চিলের আই লিগ খেতাব ঘিরে অনিশ্চয়তা, ইন্টার কাশীর আবেদনে সাড়া আন্তর্জাতিক আদালতের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৫, ০৯:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৮, ২০২৫, ০৯:৪৫

options
link
স্থগিতাদেশ সত্ত্বেও হাতে ট্রফি পেল চার্চিল, ভুল বুঝতে পেরে ‘ক্ষমাপ্রার্থী’ এআইএফএফ zoom

প্রসূন বিশ্বাস: এখনই আই লিগ চ্যাম্পিয়নশিপের খেতাব দেওয়া যাবে না চার্চিল ব্রাদার্সকে। ইন্টার কাশীর আবেদনে সাড়া দিয়ে ফেডারেশনের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিল কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট। যদিও স্থগিতাদেশ সত্ত্বেও রবিবার বিকেলে ফেডারেশনের তরফে আই লিগ চ্যাম্পিয়নের ট্রফি তুলে দেওয়া হয় চার্চিল ব্রাদার্সকে। পরে নিজেদের ভুল বুঝতে পেরে ‘ক্ষমা’ও চেয়ে নিয়েছে তারা। উল্লেখ্য, আই লিগ চ্যাম্পিয়ন হিসাবে ঘোষণা করা হয়েছিল চার্চিল ব্রাদার্সের নাম। ১৮ এপ্রিল ফেডারেশনের অ্যাপিল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী চার্চিলকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। 

ফেডারেশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইন্টার কাশী কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট বা ক্রীড়া সালিশি আদালতের দ্বারস্থ হয়। এই আদালতই এদিন ফেডারেশনের সিদ্ধান্তকে স্থগিতাদেশ দিয়েছে। সুতরাং এখনই আই লিগ চ্যাম্পিয়ন বলা যাবে না চার্চিল ব্রাদার্সকে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চার্চিলকে দেওয়া যাবে না কোনও ট্রফিও। কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট (CAS)-এর ডেপুটি প্রেসিডেন্ট এই আদেশ জারি করেছেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানুয়ারিতে নামধারী এফসি’র বিরুদ্ধে ০-২ গোলে হেরেছিল ইন্টার কাশী। কিন্তু ইন্টার কাশীর অভিযোগ ছিল, ওই ম্যাচে ‘অবৈধ প্লেয়ার’ খেলিয়েছিল নামধারী। বিষয়টা শৃঙ্খলারক্ষা কমিটি পর্যন্ত গড়ায়। সেখানে হাবাসের দলকে তিন পয়েন্ট ও তিন গোল দেওয়া হয়। আবার এই সিদ্ধান্তের বিরোধিতায় এআইএফএফের অ্যাপিল কমিটিতে গিয়েছিল নামধারী। এই অ্যাপিল কমিটি শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্তে স্থগিতাদেশ দিয়েছিল। সম্ভবত সেই সিদ্ধান্ত বদলে নামধারীর পক্ষেই রায় দিয়েছে অ্যাপিল কমিটি। সেকারণেই শেষপর্যন্ত চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল চার্চিলকে। তবে আপাতত ফেডারেশনের এই সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিল CAS।

ইন্টার কাশী লিখেছে, ‘CAS-এর ডেপুটি প্রেসিডেন্টের জারি করা আদেশকে স্বাগত জানাই। এই আদেশের মাধ্যমে ১৮ এপ্রিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে স্থগিতাদেশ দিয়েছে তারা। শুনানি শেষ না হওয়া পর্যন্ত আই লিগের বিজয়ী ঘোষণা করা যাবে না। কোনও ট্রফিও তুলে দেওয়া যাবে না। আমরা একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ রায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ এআইএফএফ, চার্চিল ব্রাদার্স এফসি গোয়া এবং নামধারী এফসি’কে এ ব্যাপারে কিছু বলার জন্য ২৯ এপ্রিল পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নিয়ম অনুসারে, আই লিগ চ্যাম্পিয়ন দল পরের মরশুমে আইএসএল খেলার সুযোগ পায়। কিন্তু আই লিগ থেকে আগামী আইএসএলে প্রোমোশন পাবে কোন দল, তা জানতে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

অন্যদিকে, CAS-এর স্থগিতাদেশ সত্ত্বেও রবিবার বিকেলে গোয়াতে ফেডারেশনের তরফে আই লিগ চ্যাম্পিয়নের ট্রফি ও মেডেল চার্চিল ব্রাদার্সকে দিয়ে দেওয়া হয়। পরে নিজেদের ভুল বুঝতে পেরে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তরফ থেকে বিবৃতি দিয়ে বলা হয়, ‘CAS-এর স্থগিতাদেশের বিষয়টি রবিবার ছুটির কারণে নজর এড়িয়ে গিয়েছে। চার্চিলকে পুরস্কার প্রদানের অনুষ্ঠানটি ততক্ষণে সম্পন্ন হয়ে গিয়েছিল। এআইএফএফ আইনি প্রক্রিয়া মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। আইনি পথেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.