Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
East Bengal CFL Mohammedan Sporting

২০ সেপ্টেম্বর কলকাতা লিগের ‘মিনি ডার্বি’, মুখোমুখি ইস্টবেঙ্গল-মহামেডান

সুপার সিক্সে মহামেডান-খিদিরপুরের ম্যাচ ১৭ তারিখ। 

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৩, ১৯:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২৩, ১৯:১২

options
link
২০ সেপ্টেম্বর কলকাতা লিগের ‘মিনি ডার্বি’, মুখোমুখি ইস্টবেঙ্গল-মহামেডান zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল  ডেস্ক: প্রকাশ্যে এল কলকাতা লিগের (CFL) সুপার সিক্সে ইস্টবেঙ্গল (East Bengal) ও মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting) ম্যাচের সূচি। চলতি মাসের ২০ তারিখ ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিংয়ের ম্যাচ। নৈহাটিতে হবে ২০ তারিখের  মিনি ডার্বি।  

সুপার সিক্সে আগেই পৌঁছে গিয়েছে লাল-হলুদ শিবির। ১২ ম্যাচে ইস্টবেঙ্গলের সংগ্রহে ৩০ পয়েন্ট। আগেই সুপার সিক্সে পৌঁছে গিয়েছে তারা। সুপার সিক্সে পৌঁছে গিয়েছে মহামেডান স্পোর্টিংও। সাদা-কালো শিবির ও খিদিরপুরের সুপার সিক্সে ম্যাচ রয়েছে ১৭ তারিখ। 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: EXCLUSIVE: এবার কলকাতায় আসছেন মেসি, মমতার স্পেন সফরেই বড় সিদ্ধান্ত]

অন্যদিকে মোহনবাগানের এখনও একটি ম্যাচ বাকি রয়েছে। ১৭ তারিখ সবুজ-মেরুন-এর সঙ্গে ম্যাচ রয়েছে ডায়মন্ড হারবারের। বৃহস্পতিবারই মোহনবাগান ও মহামেডান স্পোর্টিংয়ের মিনি ডার্বি ড্র হয়েছে। আর তার ফলে কালীঘাট এমএসকে পিছনে ফেলে তিন নম্বরে উঠে এসেছে মোহনবাগান। মোহনবাগান ও কালীঘাট এমএস-এর পয়েন্ট সমান সমান। কিন্তু গোলপার্থক্যে কালীঘাটের থেকে এগিয়ে মোহনবাগান। সেই কারণে গ্রুপে তিন নম্বরে এখন মোহনবাগান। 

সব ঠিকঠাক থাকলে, মহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার, মোহনবাগান, ইস্টবেঙ্গল, ভবানীপুর ও খিদিরপুরকে নিয়ে হবে সুপার সিক্স। 

[আরও পড়ুন: Asia Cup 2023: অনুশীলন করলেও কেন বাংলাদেশের বিরুদ্ধে খেলছেন না শ্রেয়স? জেনে নিন আসল কারণ]

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.