Advertisement
Sangbad Pratidin
  • ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সোমবার
  • ৮ জুন ২০২৬
ISL

আইএসএলে উঠে যাচ্ছে এশিয়ান কোটা, আর কী চমক নতুন মরশুমে?

এতদিন আইএসএলের ক্লাবগুলিকে একজন এশিয়ান ফুটবলার সই করাতেই হত।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৪, ১৫:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২০, ২০২৪, ১৫:৫৩

options
link
আইএসএলে উঠে যাচ্ছে এশিয়ান কোটা, আর কী চমক নতুন মরশুমে? zoom
ফাইল ছবি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় বদল আসতে চলেছে ভারতীয় ফুটবলে (Indian Football)। আগামী মরশুম থেকে উঠে যেতে পারে আইএসএলে (ISL) এশিয়ান ফুটবলারের জন্য নির্দিষ্ট কোটা। সেই সঙ্গে প্লেয়ার নেওয়ার ক্ষেত্রে বেতনের সর্বোচ্চ স্তর আরও বাড়ছে বলেই খবর।

এই মুহূর্তে আইএসএলের ক্লাবগুলি ছয়জন বিদেশি ফুটবলার সই করাতে পারে। যদিও মাঠে নামতে পারেন চারজন ফুটবলার। যার মধ্যে একজন হতে হবে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য দেশগুলির মধ্যে। অস্ট্রেলিয়াকেও ধরা হয় সেই তালিকায়। মোহনবাগানে যেমন দিমিত্রি পেত্রাতোসরা রয়েছেন, তেমনই ইস্টবেঙ্গলে আছেন হিজাজি মাহের। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নতুন মরশুমে এই নিয়ম বদলাতে পারে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: সাবলম্বী মহিলাদের জন্য বাড়ছে ডিভোর্স! পাক তারকার বিতর্কিত মন্তব্যে ক্ষুব্ধ নেটদুনিয়া]

সূত্রের খবর, উঠে যেতে পারে এশিয়ান ফুটবলারের কোটা। ক্লাবগুলিকে এই সম্ভাব্য পরিবর্তনের বিষয়ে জানানো হলেও, সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি। এমনিতেও এএফসি ২০২৪-২৫ মরশুম থেকে চ্যাম্পিয়ন্স লিগ খেলা ক্লাবগুলির জন্য যত ইচ্ছে বিদেশি ফুটবলার সই করাতে পারবে। এশিয়ার অন্যান্য দেশ এই বিষয়ে সক্রিয় হলেও ভারতে চালু হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।

[আরও পড়ুন: আর কয়েক মাস পরই…, ধোনির আইপিএল অবসর নিয়ে বড় আপডেট দিল চেন্নাই!]

এশিয়ান ফুটবলারের কোটা তুলে দেওয়া ছাড়াও বেতনের পরিমাণের সীমা বাড়ানো হতে পারে। এতদিন পর্যন্ত যা ছিল ১৬.৫ কোটি টাকা। কিন্তু খবর অনুযায়ী, তা ১৮ কোটি করা হবে। যদিও দেশি বা বিদেশি, দুজন ফুটবলার স্যালারি ক্যাপের বাইরে নেওয়া যেতে পারবে। এতদিন শুধুমাত্র একজন মার্কি প্লেয়ারের জন্য প্রযোজ্য ছিল এই নিয়ম। ফলে প্লেয়ার সই করানোর ক্ষেত্রে ক্লাবগুলো অনেকটা স্বাধীনতা পেতে পারে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.