Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Paris Saint-Germain Neymar

ম্যাচ হেরে সতীর্থদের সঙ্গে ঝামেলায় নেইমার, শান্তির বার্তা এমবাপের

পিএসজি-র ক্রীড়া বিষয়ক উপদেষ্টার সঙ্গেও কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন ব্রাজিলীয় তারকা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ১৭:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৩, ২০২৩, ১৭:০৭

options
link
ম্যাচ হেরে সতীর্থদের সঙ্গে ঝামেলায় নেইমার, শান্তির বার্তা এমবাপের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) তাঁর সতীর্থদের উদ্দেশে বার্তা দিলেন। সবাইকে এক হয়ে চলার কথা বললেন। প্যারিস সাঁ জাঁ শিবির (PSG) সংঘবদ্ধ নয়। সংহতও নয়। লিগ ওয়ানে মোনাকোর কাছে ৩-১ গোলে হারতে হয়েছে পিএসজি-কে। হারের পরই প্রকাশ্যে এসেছে, পিএসজি-র ড্রেসিং রুমের ছবিটাও ভাল নয়। পিএসজি-র উপদেষ্টা লুইস ক্যাম্পোসের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে নেইমার (Neymar) ও মার্কুইনহোসের। সব মিলিয়ে পরিস্থিতি কিন্তু মোটেও ভাল নয় পিএসজি-র ড্রেসিং রুমের। 

Advertisement

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

মোনাকোর বিরুদ্ধে নেইমার নিজের সেরা ছন্দে ধরা দেননি। নিজের নামের প্রতিও সুবিচার করতে পারেননি। খেলা চলাকালীন সতীর্থ ভিতিনহা ও হুগো একিটিকে-কে নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।  খেলার শেষে সাজঘরে লুইস ক্যাম্পোসের সঙ্গে লেগে যায় দুই ব্রাজিলীয়র। কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন নেইমার ও মার্কুইনহোস। খেলোয়াড়রা আগ্রাসী নন, এমন অভিযোগ এনেছিলেন ক্যাম্পোস। আর এটাই পছন্দ করতে পারেননি নেইমাররা। 

[আরও পড়ুন: ‘শামি অত্যাচারী, কোহলি-রোহিতরাও ওকে ঘৃণা করে’, কেন একথা বললেন দীনেশ কার্তিক?]

বিশ্বকাপের পর থেকেই খবর, নেইমার ও এমবাপের মধ্যে ঠান্ডা লড়াই চলছে। আগে খবর প্রকাশিত হয়েছিল, এমবাপে নাকি চান না নেইমার পিএসজি-তে থাকুন। নেইমারকে যেন ছেড়ে দেওয়া হয়, এই বার্তাই ক্লাবকে দিয়েছিলেন এমবাপে। এদিকে মোনাকোর বিরুদ্ধে চোটের জন্য খেলেননি এমবাপে। খেলার শেষে তিনি সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন তাঁর সতীর্থদের। লিখেছেন, ”লেটস স্টে স্ট্রং অ্যান্ড ইউনাইটেড।” এই কঠিন পরিস্থিতিতে সতীর্থদের শক্তীশালী ও ঐক্যবদ্ধ থাকতে বলছেন এমবাপে।

[আরও পড়ুন: ‘আরও একটা বিশ্বকাপ চাই’, পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্সের পর রিচাকে বার্তা বাবার]

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.