সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে ভারত-আফগানিস্তান (India vs Afghanistan) মুখোমুখি হচ্ছে ২১ মার্চ। সৌদি আরবের আভাতে ম্যাচের বল গড়াচ্ছে। কিন্তু অর্থের অভাবে এবং চার্টার্ড বিমানের অভাবে ৪০ সদস্যের ভারতীয় ফুটবল দলকে (Indian Football Team) সাধারণ বিমানে পাঠানো হবে বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচ খেলতে।
ভারত-আফগানিস্তান বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচের আগে ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে ভারতীয় দলের হেড কোচ ইগর স্টিমাচকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভারতীয় ফুটবল দলকে চার্টার্ড বিমানে পাঠানো হবে। কিন্তু সেই প্রতিশ্রুতি থেকে সরে আসছে ফেডারেশন। এআইএফএফ-এর একটি সূত্র জানাচ্ছে, দিল্লি থেকে জেদ্দা, তার পরে সেখান থেকে আভা যাবে ভারতীয় দল।
[আরও পড়ুন: আট বছরের অপেক্ষার অবসান, বিদর্ভকে হারিয়ে রনজি ট্রফি চ্যাম্পিয়ন মুম্বই]
অর্থের অভাবের জন্যই চার্টার্ড বিমান জোগাড় করা সম্ভব হচ্ছে না বলে জানানো হয়েছে। আরও একটি সূত্র মতে শোনা যাচ্ছে, চল্লিশ জনের ভারতীয় দলকে নেওয়ার মতো বিমানই নাকি পাওয়া যাচ্ছে না।
এর আগে বিশ্বকাপের যোগ্যতা পর্বের ম্যাচে কুয়েতকে ০-১ গোলে হারিয়েছে ভারত। আফগানদের বিরুদ্ধে ভারত কী করে সেটাই দেখার।
[আরও পড়ুন: গাভাসকরের ভর্ৎসনায় বদলে গিয়েছেন দেশের তারকা ক্রিকেটার, ব্যাটে এখন রানের বন্যা]
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন