Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
World Cup Qualifier

ঘরের মাঠে কাতারের বিরুদ্ধে হার, বিশ্বকাপের বাছাই পর্বে চাপে সুনীলের ভারত

অসম লড়াইয়ে পেরে উঠলেন না সুনীল ছেত্রীরা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২১, ২০২৩, ২১:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২১, ২০২৩, ২১:০৯

options
link
ঘরের মাঠে কাতারের বিরুদ্ধে হার, বিশ্বকাপের বাছাই পর্বে চাপে সুনীলের ভারত zoom

কাতার: ৩ (মুস্তাফা মেশাল, মইজ আলি, আব্দুরিশাক)
ভারত: ০
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপের বাছাই পর্বের (World Cup Qualifier) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে কাতারের কাছে পরাস্ত ভারত (Indian Football Team)। গত বিশ্বকাপের আয়োজক দেশের বিরুদ্ধে ৩-০ গোলে হারল মেন ইন ব্লু। ঘরের মাঠে এই বড় হার বাছাই পর্বে ভারতের অভিযানে চাপ বাড়াতে পারে।

লড়াইটা ছিল ডেভিড বনাম গোলিয়াথের। একদিকে কাতার, যাদের ফিফা ক্রমতালিকায় (Fifa Ranking) স্থান ৬১ নম্বরে। যারা গতবারও বিশ্বকাপে খেলেছে। যাদের ফুটবলাররা এখনও নিয়মিত খেলেন প্রথম সারির লিগগুলিতে। অন্যদিকে ভারত, যাদের ফিফা ক্রমতালিকায় স্থান ১০২ নম্বরে। বিশ্বের প্রথম সারির দলগুলির বিরুদ্ধে খেলার অভিজ্ঞতাও নগণ্য। এই অসম লড়াইয়ে পেরে উঠলেন না সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘আপনি সত্যিই অগ্নিকন্যা’, মমতার ভূয়সী প্রশংসা আম্বানির, আরও ২০ হাজার কোটি লগ্নির ঘোষণা]

ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে এদিন ম্যাচের শুরু থেকেই চাপে ছিল ভারতীয় দল। একেবারে গোড়া থেকেই টিম ইন্ডিয়ার (Team India) রক্ষণের ফাঁকফোঁকর স্পষ্ট হয়ে যায়। এদিন গোলরক্ষক হিসাবে অমরিন্দর সিংকে খেলানোর সিদ্ধান্ত নেন কোচ ইগর স্টিমাচ। চাপের মুখে তাঁকেও শুরু থেকেই নড়বড়ে দেখাচ্ছিল। যার ফলশ্রুতিতে ম্যাচের ৪ মিনিটেই পিছিয়ে পড়েন সন্দেশ ঝিংঘানরা। ডিফেন্সের জটলার মধ্যে গোল করে যান কাতারের মুস্তাফা। কাতারের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে পিছিয়ে পড়ে প্রত্যাবর্তনের কাজটা কার্যত অসম্ভব ছিল ভারতের পক্ষে। তবু প্রথমার্ধের শেষ পর্যন্ত চেষ্টা করে গেলেন অনিরুদ্ধ থাপা, সুনীল ছেত্রীরা। ম্যাচের ৪২ মিনিটে অনিরুদ্ধ থাপা একটি সহজ সুযোগ পেয়েও গিয়েছিলেন। কিন্তু কাজের কাজটি করতে পারেননি তিনি। কার্যত ফাঁকা গোলে বলটি বাইরে মারেন।

[আরও পড়ুন: ইউক্রেন যুদ্ধের আবহেও ভারত-রাশিয়ার বাণিজ্যে ব্যাপক বৃদ্ধি, উচ্ছ্বসিত রুশ রাষ্ট্রদূত]

ম্যাচের দ্বিতীয়ার্ধেও মারকাটারি শুরু করে কাতার। একেবারে শুরুতেই দ্বিতীয় গোলটি পেয়ে যান কাতারের মইজ আলি। বাঁ প্রান্ত থেকে ভাসানো বলে কাতারের ফরওয়ার্ডের নেওয়া শট বাঁচাতে পারেননি অমরিন্দর। রিবাউন্ডে বল জালে জড়িয়ে দেন মইজ। দু’গোলে পিছিয়ে পড়েও ভারতের আক্রমণভাগের ফুটবলাররা চেষ্টার ত্রুটি করেননি। কিন্তু সাহাল, সুনীলরা পেরে উঠলেন না। উলটে ৮৭ মিনিটে আরও এক গোল হজম করতে হল। ঘরের মাঠে ৩-০ গোলের এই হার ভারতের বিশ্বকাপ বাছাই পর্বের অভিযানে বড় ধাক্কা দিতে পারে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.