Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

হ্যাকারদের কবলে সিএবি-র ওয়েবসাইট, জানেন ক্লিক করলে কী দেখাচ্ছে?

পুলিশেও ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২২, ১২:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২২, ১২:৪০

options
link
হ্যাকারদের কবলে সিএবি-র ওয়েবসাইট, জানেন ক্লিক করলে কী দেখাচ্ছে? zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কারওর ক্ষতি করতে এখন অন্যতম হাতিয়ার হল ‘হ্যাকিং’। গোটা বিশ্বই হ্যাকারদের দৌরাত্ম্যে অতিষ্ট। এবার সেই হ্যাকারদের কবলে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন বা সিএবি-র অফিশিয়াল ওয়েবসাইট। গত ১০ জুন ঘটনাটি ঘটেছে। তারপর থেকেই বন্ধ সিএবি-র ওয়েবসাইটটি। নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করলেই দেখাচ্ছে, ‘প্রযুক্তিগত ত্রুটির কারণে ওয়েবসাইটটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।’ ইতিমধ্যে সিএবি-র পক্ষ থেকে লালবাজারে অভিযোগ দায়ের করা হয়েছে। মঙ্গলবারের মধ্যে ওয়েবসাইট ঠিক হয়ে যাওয়ার কথা থাকলেও, এখনও পর্যন্ত খোলা যাচ্ছে না সেটি।

[পাত্রের এই বদভ্যাসের কারণে বিয়েই ভেঙে দিলেন কনে]

এই প্রসঙ্গে সিএবি-র তরফ থেকে জানানো হয়েছে, ‘গত ১০ জুন লালবাজার সাইবার সেলে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ গোটা ঘটনাটির তদন্ত করছে। এর পাশাপাশি নিরাপত্তা বাড়ানোরও আশ্বাস দিয়েছে।’ সিএবি-র যুগ্মসচিব অভিষেক ডালমিয়া বলেন, ‘আমাদের জানানো হয়েছে আগামী দুই থেকে তিনদিনের মধ্যে ওয়েবসাইটটি ঠিক হয়ে যাবে। আশা করি, সবকিছু আগের মত ঠিক হয়ে যাবে।’

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[মিউনিখের সাবওয়ে স্টেশনে চলল গুলি, গুরুতর আহত মহিলা পুলিশকর্মী]

এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধারাভাষ্য দেওয়ার জন্য বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন সিএবি প্রেসিডেন্ট ও প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। এ বিষয়ে এখনও পর্যন্ত তাঁর কোন বক্তব্য পাওয়া যায়নি।

[অফিসে দেরি করে আসায় মহিলাকে লাথি পুরুষ সহকর্মীর, দেখুন ভিডিও]

দেখে নিন ক্লিক করলে কী দেখাচ্ছে সিএবি-র ওয়েবসাইটে-

CAB-website_web

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.