সুকুমার সরকার, ঢাকা: বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন বাংলাদেশি অলরাউন্ডার শাকিব আল হাসান। শুক্রবার বাংলাদেশে একটি হেলিকপ্টারের বিস্ফোরণে ঘটে। তারই যাত্রী ছিলেন এই জনপ্রিয় বাংলাদেশি ক্রিকেটারের। কিন্তু সৌভাগ্যক্রমে তিনি রক্ষা পান।
বাংলাদেশের কক্সবাজারের উখিয়ায় এদিন সকালে হেলিকপ্টারটি বিস্ফোরণের কবলে পড়ে। আর সেই হেলিকপ্টারে করেই কক্সবাজার যাচ্ছিলেন শাকিব। একটি বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য সেখানে গিয়েছিলেন তিনি। নিরাপদেই নিজের গন্তব্যে পৌঁছে যান। তবে ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়ে কপ্টারটি। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তাঁকে নিয়ে উদ্বেগ দেখা দেয় নানা মহলে। শাকিব জানিয়েছেন, তিনি অক্ষতই আছেন। তাঁর কোনও অসুবিধা হয়নি। শাকিবের সঙ্গে শুটিংয়ে অংশ নিতে যাওয়া নাফিজ মোমেনও রক্ষা পেয়ে যান।
বেসরকারি হেলিকপ্টারটি ঢাকায় ফেরার পথে সমুদ্র সৈকতের কিছু দূরে ভেঙে পড়ে। শাকিবের প্রাণ বাঁচলেও নিহত হয়েছেন আরোহীদের একজন আর জখম হয়েছেন ওই হেলিকপ্টারের চালক-সহ চারজন। তবে কীভাবে কপ্টারটি ভেঙে পড়ল তা এখনও স্পষ্ট নয়।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন