Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ আশ্বিন ১৪৩৩
  • রবিবার
  • ২০ সেপ্টেম্বর ২০২৬

তুল্যমূল্য লড়েও শেষরক্ষা হল না, ইন্ডিয়ান ওপেনের ফাইনালে হার সিন্ধুর

৩ গেমে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৮:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৩, ২০১৮, ১৮:০৬

options
link
তুল্যমূল্য লড়েও শেষরক্ষা হল না, ইন্ডিয়ান ওপেনের ফাইনালে হার সিন্ধুর zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তুল্যমূল্য লড়েও শেষরক্ষা হল না। ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টনের ফাইনালে হেরে গেলেন পি ভি সিন্ধু।  খেলার ফল সিন্ধুর বিপক্ষে ১৮-২১, ২১-১১, ২০-২২।

[চাহাল-কুলদীপের স্পিনের ছোবলে কাত দক্ষিণ আফ্রিকা, একপেশে জয় বিরাটদের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রবিবার দর্শকে ঠাসা নয়াদিল্লির সিরি ফোর্ট স্পোর্টস কমপ্লেক্স ছিল সিন্ধুর দিকে। ফাইনালটা ভাল শুরু করেছিলেন গতবারের চ্যাম্পিয়ন সিন্ধু।  মার্কিন প্রতিদ্বন্দ্বী বেইওয়েন ঝ্যাংয়ের কাছে প্রথম গেম ১৮-২১ এ হারলেও খেলা থেকে হারিয়ে যাননি ভারতীয় শাটলার। দ্বিতীয় গেমে দারুন ভাবে ম্যাচে ফিরে আসেন। দ্বিতীয় গেমে দাঁড়াতেই দেননি ঝ্যাংকে। ২১-১১ তে এই গেম সিন্ধু জিতে নেন। তৃতীয় তথা নির্ধারক গেমে খেলা জমে ওঠে। এগিয়ে থেকেও ২২-২০তে চূড়ান্ত গেম হেরে যান সিন্ধু। মুখোমুখি লড়াইয়ে অলিম্পিক্সে রুপো জয়ী ঝ্যাংয়ের কাছে অবশ্য ১-৩ এ পিছিয়ে ছিলেন ভারতীয় শাটলার। তবে ফাইনালে অবশ্য সেই পার্থক্য ধরা পড়েনি। এই ঝ্যাংয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যান সাইনা নেহওয়াল। এমনকী অলিম্পিক চ্যাম্পিয়ন ক্যারোলিন মারিনকেও ছুটি করে দিয়েছিলেন এই ঝাং। সাইনা হেরে যাওয়ায় যাবতীয় নজর ছিল সিন্ধুর দিকে। কিন্তু তীরে এসে তরী ডুবল। খেতাব ধরে রাখতে পারলেন না সিন্ধু। বাইশ বছরের ভারতীয় শাটলার শেষের দিকে কিছু ভুল করে ফেলায় খেলা থেকে হারিয়ে যান। এই টুর্নামেন্টের পঞ্চম বাছাই ঝ্যাং শুরু থেকেই সিন্ধুকে লম্বা ব়্যালিতে নিয়ে যান। তার ফলে কিছুটা ক্লান্ত হয়ে পড়েন হায়দরাবাদি।  চূড়ান্ত সেট টাইব্রেকে গড়ায়। সেখানেই ঠান্ডা মাথায় ম্যাচ বের করে নেন মার্কিন শাটলার।

[পৃথ্বীদের বিশ্বজয়ী হওয়ার কারণ ফাঁস করলেন খোদ শচীন]

ইন্ডিয়ান ওপেন ব্যাডমিন্টনের দুরন্ত ফর্মে ছিলেন সিন্ধু। সেমি ফাইনালে বিশ্বের তিন নম্বর তাইল্যান্ডের ইন্তাননকে একতরফাভাবে হারান। ফাইনালে সিন্ধুকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল। তবে হাড্ডাহাড্ডি ম্যাচে হারলেও সিন্ধুর লড়াই সমর্থকদের মন ভরিয়ে দেয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.