সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা তিনটি ম্যাচ জিতে পুল ডি-এর শীর্ষে থেকে হকি বিশ্বকাপের শেষ আটে পৌঁছেছিল ভারতীয় জুনিয়ররা৷ তাই বৃহস্পতিবার স্পেনের বিরুদ্ধে তাঁরাই ছিলেন ফেভরিট৷ রিও ওলিম্পিকে দাদারা যা পারেননি, বিশ্বকাপের মঞ্চে ভাইরা সেটাই করে দেখালেন৷ স্পেনকে মাটি ধরিয়ে সেমিফাইনালে উঠলেন মনদীপ সিংরা৷
এদিন লখনউয়ে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক করে ২-১-এ জেতে ভারতীয় দল৷ মার্চ সেরাহিমার গোলে প্রথমার্ধে এগিয়ে যায় স্পেন৷ দ্বিতীয়ার্ধে সিমরনজিতের গোলে সমতায় ফেরে ভারত৷ ৬৬ মিনিটে ফের স্প্যানিশ রক্ষণ ভাঙতে সফল হন ভারতীয় জুনিয়ররা৷ পেনাল্টি কর্নারকে কাজে লাগিয়ে দুরন্ত শটে বল জালে জড়িয়ে দলের জয় নিশ্চিত করে দেন হরমনপ্রীত সিং৷
বিশ্বজয়ের থেকে আর মাত্র দু’ধাপ পিছিয়ে মেন ইন ব্লু৷ ১৫ বছর আগে (২০০১) শেষবার বিশ্বকাপের ট্রফি ঘরে তুলেছিল তারা৷ এবার ঘরের মাঠে খেতাব জিতে নয়া ইতিহাস গড়তে মুখিয়ে রয়েছেন জুনিয়ররা৷ শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ চারের কঠিন লড়াইয়ে নামবে দল৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন