Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৪ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২১ জুলাই ২০২৬

দ্বিতীয় টি-২০ ম্যাচে বিরাট ধাক্কা ভারতের, সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড

স্লো ব্যাটিংই ডোবাল ভারতকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০১৮, ০৯:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৭, ২০১৮, ০৯:০৬

options
link
দ্বিতীয় টি-২০ ম্যাচে বিরাট ধাক্কা ভারতের, সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কার্ডিফে দ্বিতীয় টি-২০ ম্যাচে ইংল্যান্ডের কাছে পরাজিত ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৮ রান তোলে টিম ইন্ডিয়া। জবাবে অ্যালেক্স হেলসের হাফ সেঞ্চুরিতে ভর করে দু’বল বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গেল ইংল্যান্ড।

[আত্মঘাতী গোলেই শেষ ব্রাজিল, পাঁচবারের চ্যাম্পিয়নদের হারিয়ে নজির বেলজিয়ামের]

শেষ ওভারে জিততে ইংল্যান্ডের ১২ রান দরকার। ভুবনেশ্বর কুমারের প্রথম দুটো বলে অ্যালেক্স হেলস ছয়-চার মারতেই বোঝা গেল কী হতে চলেছে। দু’বল বাকি থাকতে কার্ডিফে দ্বিতীয় টি-২০ তে জিতল ইয়ন মরগ্যানের টিম। সেই সঙ্গে সিরিজ ১-১ করে ফেলল তাঁরা।  প্রথম ম্যাচে ইংল্যান্ডকে দাঁড়াতেই দেয়নি ভারত। বিরাট কোহলি চাইছিলেন শুক্রবারই সিরিজ জয়ের কাজটা সেরে ফেলতে। সেক্ষেত্রে শেষ ম্যাচে পরীক্ষা-নিরীক্ষা করার একটা সুযোগ থাকত। কিন্তু সেসব হয়তো আর হচ্ছে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[বিশ্বকাপে অব্যাহত ফরাসি বিপ্লব, মুসলেরার ভুলেই স্বপ্নভঙ্গ উরুগুয়ের]

কার্ডিফে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় ভারত। রোহিত শর্মা, শিখর ধাওয়ান বা ওল্ড ট্র্যাফোর্ডে সেঞ্চুরি করে আসা লোকেশ রাহুল কেউই রান পেলেন না এদিন। ভারত একটা সময় ২২/৩ হয়ে যায়। তখন খেলার হাল ধরেন রায়না এবং বিরাট। ৫৭ রানের একটা পার্টনারশিপ করেন এই দু’জন। অল্পের জন্য হাফসেঞ্চুরি মিস করলেন অধিনায়ক বিরাট। তাঁর সংগ্রহ ৪৭ রান। আর রায়না করলেন ২০ বলে ২৭। কিন্তু রায়না, কোহলি, ধোনিদের মতো মারকুটে ব্যাটসম্যানরা ক্রিজে থাকলেও রান-রেট কিন্তু বাড়তে দেয়নি ইংল্যান্ডের বোলাররা। ভারত যে ১৪৮/৫ হল, সেটা মহেন্দ্র সিং ধোনির ২৪ বলে ৩২ রানের ইনিংসটার জন্য।

[বিরাটকে বল করার চেয়ে পিতৃত্বের দায়িত্ব অনেক শক্ত, পাক পেসারের মন্তব্যে বিতর্ক]

১৪৮ রান টি-২০ ক্রিকেটে আহামরি রান না। তবে, শুরুর দিকে উমেশ যাদব আর ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত বোলিং আশা জাগিয়েছিল ভারতীয় সমর্থকদের মনে। ফর্মে থাকা বাটলারকে আউট করলেন উমেশ। ভুবিও খারাপ বল করলেন না। তবু, শেষরক্ষা হল না। হেলস ৪১ বলে ৫৮ করে ম্যাচ বের করে নিয়ে গেলেন। কার্ডিফে জয়ের ফলে টি-২০ সিরিজে সমতা ফিরল। সিরিজ ফয়সলার জন্য আপাতত তাকিয়ে থাকতে হবে তৃতীয় টি-২০ ম্যাচের দিকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.