Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে আটটি সোনা ভারতীয় কুস্তিগিরদের

কুস্তিতে ভারতীয়দের সাফল্যে উচ্ছ্বসিত জাতীয় কুস্তি ফেডারেশনও৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৬, ২০১৬, ২০:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৬, ২০১৬, ২০:৫০

options
link
কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে আটটি সোনা ভারতীয় কুস্তিগিরদের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমনওয়েলথ কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় কুস্তিগিরদের জয়জয়কার৷ একটা-দু’টো নয়, নয়াদিল্লিতে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে আট-আটটি সোনা ঝুলিতে ভরলেন ভারতের কুস্তিগিররা৷

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে রবিবার ফ্রিস্টাইল বিভাগে পাঁচটি সোনা জিতলেন হারফুল (৬১ কেজি), বজরং (৬৫ কেজি), জিতেন্দর (৭৪ কেজি), দীপক (৮৬ কেজি) এবং হিতেন্দর (১২৫ কেজি)৷ এছাড়া গ্রেকো রোমান স্টাইলের ৫৯ কেজি বিভাগে সোনা জেতেন রবিন্দর৷ ৭১ কেজি ও ৯৮ কেজিতে সোনা জয়ী কুস্তিগির হলেন দীপক এবং হরদীপ৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আটটি সোনার পাশাপাশি এই আটটি বিভাগে রুপোও জিতেছে ভারত৷ দুই বিভাগের রুপোজয়ীরা হলেন বিকাশ, রাহুল মান, সন্দীপ, অরুণ, কৃষ্ণণ (২), রফিক এবং শচীন৷ অর্থাৎ বাকি দেশের প্রতিযোগীদের প্রথম ও দ্বিতীয় স্থান দখল করতে দেননি ভারতের ‘সুলতান’রা৷ কুস্তিতে ভারতীয়দের সাফল্যে উচ্ছ্বসিত জাতীয় কুস্তি ফেডারেশনও৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.